Revelation 20:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি কয়েকটি সিংহাসন দেখলাম; সেগুলোর উপরে কেউ কেউ বসলেন, তাঁদেরকে বিচার করার ভার দেওয়া হল। আর ঈসার সাক্ষ্য ও আল্লাহ্‌র কালামের জন্য যারা কুঠার দ্বারা হত হয়েছিল এবং যারা সেই পশুকে ও তার মূর্তির পূজা করে নি, আর নিজ নিজ ললাটে ও হাতে তার চিহ্ন ধারণ করে নি তাদের প্রাণও দেখলাম; তারা জীবিত হয়ে হাজার বছর মসীহের সঙ্গে রাজত্ব করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমি কতগুলি সিংহাসন দেখলাম। সেগুলির উপরে যাঁরা উপবিষ্ট ছিলেন, তাঁদের বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছিল। আর আমি তাদেরও আত্মা দেখলাম, যীশুর সপক্ষে তাদের দেওয়া সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের কারণে যাদের মাথা কেটে হত্যা করা হয়েছিল। তারা সেই পশু বা তার মূর্তির পূজা করেনি। তারা তার ছাপও তাদের কপালে কিংবা তাদের হাতে ধারণ করেনি। তারা পুনর্জীবন লাভ করে এক হাজার বছর খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি কয়েকটী সিংহাসন দেখিলাম; সেগুলির উপরে কেহ কেহ বসিলেন, তাঁহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। আর যীশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল, এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাব ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম; তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রীষ্টের সহিত রাজত্ব করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমি কয়েকটি সিংহাসন দেখলাম; আর তার ওপর যাঁরা বসে আছেন তাদের সকলকে বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে৷ যীশুর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য ও ঈশ্বরের বাণী প্রচারের জন্য যাদের শিরশ্ছেদ করা হয়েছিল, যাঁরা সেই পশুকে ও তার মূর্ত্তিকে পূজা করে নি, নিজেদের কপালে বা হাতে তার ছাপ নেয় নি, তাদের প্রাণ দেখতে পেলাম৷ আর তারা সকলে পুনর্জীবিত হয়ে সেই হাজার বছর ধরে খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে আমি কতকগুলো সিংহাসন দেখলাম; সেগুলির উপর যারা বসে ছিলেন তাঁদের হাতে বিচার করবার ক্ষমতা দেওয়া হয়েছিল l আর যীশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের জন্য যাদের গলা কেটে মেরে ফেলা হয়েছিল এবং যারা সেই জন্তুকে ও তার মূর্তিকে পুজো করেনি এবং নিজ নিজ কপালে ও হাতে তার ছবি ও চিহ্ন গ্রহণ করেনি তাদের প্রাণও দেখলাম; তারা জীবিত হয়ে এক হাজার বৎসর খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম; সেইগুলির উপরে কেহ কেহ বসিলেন, তাঁহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। আর যীশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল, এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম; তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রীষ্টের সহিত রাজত্ব করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি কতগুলো সিংহাসন দেখলাম, আর যাঁরা সেগুলোর উপরে বসে ছিলেন তাঁদের হাতে বিচার করবার ক্ষমতা দেওয়া হয়েছিল। ঈশ্বরের বাক্য ও যীশুর শিক্ষা অনুসারে চলবার দরুন যাদের মাথা কেটে ফেলা হয়েছিল, আমি তাঁদের আত্মাগুলোকে দেখতে পেলাম। তারা সেই জন্তুটাকে বা তার মূর্তির পূজা করে নি এবং কপালে বা হাতে তার চিহ্নও গ্রহণ করে নি। তারা জীবিত হয়ে উঠল এবং এক হাজার বছর ধরে খ্রীষ্টের সংগে রাজত্ব করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি কতগুলো সিংহাসন দেখলাম, আর যাঁরা সেগুলোর উপরে বসে ছিলেন তাঁদের হাতে বিচার করবার ক্ষমতা দেওয়া হয়েছিল। আল্লাহ্‌র কালাম ও ঈসার শিক্ষা অনুসারে চলবার দরুন যাঁদের মাথা কেটে ফেলা হয়েছিল, আমি তাঁদের রূহ্‌গুলোকে দেখতে পেলাম। তাঁরা সেই জন্তুটাকে বা তার মূর্তির পূজা করেন নি এবং কপালে বা হাতে তার চিহ্নও গ্রহণ করেন নি। তাঁরা জীবিত হয়ে উঠলেন এবং এক হাজার বছর ধরে মসীহের সংগে রাজত্ব করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি কয়েকটি সিংহাসন দেখলাম, সেগুলির উপরে যাঁরা উপবিষ্ট চিলেন তাঁদের হাতে বিচারের ভার দেওয়া হল। যীশুর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য এবং ঈশ্বরের বাণী প্রচারের জন্য যাদের শিরশ্ছেদ করা হয়েছিল এবং যারা সেই পশু ও তার মূর্তির পূজা করেনি, কপালে ও হাতে তার প্রতীক চিহ্ন ধারণ করেনি, তাদের সকলের আত্মা আমি দেখলাম। তারা জীবিত হয়ে সহস্র বৎসর খ্রীস্টের সঙ্গে রাজত্ব করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি কয়েকটি সিংহাসন দেখলাম আর তার ওপর যারা বসে আছেন তাদের সকলকে বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে৷ যীশুর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য ও ঈশ্বরের বাণী প্রচারের জন্য যাদের শিরশ্ছেদ করা হয়েছিল, যারা সেই পশুকে ও তার মূর্ত্তিকে পূজা করে নি, নিজেদের কপালে বা হাতে তার ছাপ নেয় নি, তাদের প্রাণ দেখতে পেলাম৷ আর তারা সকলে পুনর্জীবিত হয়ে সেই হাজার বছর ধরে খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি কতকগুলো সিংহাসন দেখলাম; সেগুলির উপর যারা বসে ছিলেন তাঁদের হাতে বিচার করবার ক্ষমতা দেওয়া হয়েছিল। আর যীশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের জন্য যাদের গলা কেটে মেরে ফেলা হয়েছিল এবং যারা সেই জন্তুটিকে ও তার মুর্ত্তিকে পূজো করে নি এবং নিজ নিজ কপালে ও হাতে তার ছবি ও চিহ্ন গ্রহণ করে নি তাদের প্রাণও দেখলাম; তারা জীবিত হয়ে এক হাজার বৎসর খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করল।