Revelation 20:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে পর্যন্ত সেই হাজার বছর সমাপ্ত না হল, সেই পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(সেই হাজার বছর শেষ না হওয়া পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবন লাভ করল না।) এই হল প্রথম পুনরুত্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে পর্য্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সে পর্য্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। ইহা প্রথম পুনরুত্থান।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে পর্যন্ত সেই হাজার বছর শেষ না হল, সে পর্যন্ত বাকি মৃত লোকেরা পুনরুত্থিত হল না৷ এই হল প্রথম পুনরুত্থান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হাজার বৎসর শেষ না হওয়া পর্যন্ত্য বাকী মৃত মানুষেরা জীবিত হল না l এটা হলো প্রথম পুনরুত্থান l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সেই পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা হল প্রথমবার মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা এবং এই বারে যারা জীবিত হল তারা ধন্য ও পবিত্র। প্রথম বারে যারা জীবিত হয়ে উঠেছিল সেই লোকদের উপর দ্বিতীয় মৃত্যুর কোন শক্তি নেই, বরং তারা ঈশ্বর এবং খ্রীষ্টের পুরোহিত হবে এবং সেই হাজার বছর খ্রীষ্টের সংগে রাজত্ব করবে। কিন্তু সেই হাজার বছর শেষ না হওয়া পর্যন্ত বাকী মৃত লোকেরা জীবিত হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা হল প্রথমবার মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা এবং এই বারে যারা জীবিত হল তারা ধন্য ও পবিত্র। প্রথম বারে যারা জীবিত হয়ে উঠেছিল সেই লোকদের উপর দ্বিতীয় মৃত্যুর কোন শক্তি নেই, বরং তারা আল্লাহ্ এবং মসীহের ইমাম হবে এবং সেই হাজার বছর মসীহের সংগে রাজত্ব করবে। কিন্তু সেই হাজার বছর শেষ না হওয়া পর্যন্ত বাকী মৃত লোকেরা জীবিত হল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সহস্র বৎসর কাল পূর্ণ না হওয়া পর্যন্ত অবশিষ্ট মৃতেরা পুনর্জীবিত হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(যে পর্যন্ত সেই হাজার বছর শেষ না হল, সে পর্যন্ত বাকি মৃত লোকেরা পুনরুত্থিত হল না৷) এই হল প্রথম পুনরুত্থান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হাজার বৎসর শেষ না হওয়া পর্যন্ত বাকি মৃত মানুষেরা জীবিত হল না। এটা হলো প্রথম পুনরুত্থান।