Revelation 20:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এটিই প্রথম পুনরুত্থান। যে কেউ এই প্রথম পুরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র; তাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোন কর্তৃত্ব নেই; কিন্তু তারা আল্লাহ্‌ ও মসীহের ইমাম হবে এবং সেই হাজার বছর তাঁর সঙ্গে রাজত্ব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য ও পবিত্র তাঁরা, যারা প্রথম পুনরুত্থানের অংশীদার হন। তাঁদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনও ক্ষমতা নেই, কিন্তু তাঁরা ঈশ্বরের ও খ্রীষ্টের যাজক হবেন এবং তাঁর সঙ্গে এক হাজার বছর রাজত্ব করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র; তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোন কর্ত্তৃত্ব নাই; কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রীষ্টের যাজক হইবে, এবং সেই সহস্র বৎসর তাঁহার সঙ্গে রাজত্ব করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে কেউ এই প্রথম পুনরুত্থানের ভাগী হয় সে ধন্য ও পবিত্র৷ এই সব লোকদের ওপর দ্বিতীয় মৃত্যুর আর কোন কর্তৃত্ত্ব নেই৷ তারা বরং খ্রীষ্টের ও ঈশ্বরের যাজকরূপে তাঁর সঙ্গে হাজার বছর ধরে রাজত্ব করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যারা এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র; তাদের ওপরে দ্বিতীয় মৃত্যুর কোন শক্তি নেই; কিন্তু তারা ঈশ্বরের ও খ্রীষ্টের পুরোহিত হবে, এবং সেই হাজার বৎসর খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা প্রথম পুনরুত্থান। যে কেহ এই প্রথম পুরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র; তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোন কর্তৃত্ব নাই; কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রীষ্টের যাজক হইবে, এবং সেই সহস্র বৎসর তাঁহার সঙ্গে রাজত্ব করিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এটি হচ্ছে প্রথম পুনরুত্থান। এই প্রথম পুনরুত্থানে যে অংশ গ্রহণ করবে সে ধন্য ও পবিত্র এঁদের উপর দ্বিতীয় মৃত্যুর কোন ক্ষমতা নেই। তাঁরা ঈশ্বর ও খ্রীস্টের পুরোহিত হবেন, তাঁর সঙ্গে সহস্র বৎসর রাজত্ব করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে কেউ এই প্রথম পুনরুত্থানের ভাগী হয় সে ধন্য ও পবিত্র৷ এই সব লোকদের ওপর দ্বিতীয় মৃত্যুর আর কোন কর্তৃত্ত্ব নেই৷ তারা বরং খ্রীষ্টের ও ঈশ্বরের যাজকরূপে তাঁর সঙ্গে হাজার বছর ধরে রাজত্ব করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র; তাদের ওপরে দ্বিতীয় মৃত্যুর কোন ক্ষমতা নেই; কিন্তু তারা ঈশ্বরের ও খ্রীষ্টের যাজক হবে এবং সেই হাজার বৎসর খ্রীষ্টের সঙ্গে রাজত্ব করবে।