Revelation 20:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে “দুনিয়ার চার কোণে অবস্থিত জাতিদেরকে, ইয়াজুজ ও মাজুজকে” ভ্রান্ত করে যুদ্ধে একত্র করার জন্য বের হবে; তাদের সংখ্যা সমুদ্রের বালুকণার মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সে গোগ ও মাগোগ নামে অভিহিত পৃথিবীর চতুর্দিকে অবস্থিত জাতিদের গিয়ে প্রতারিত করে যুদ্ধ করার জন্য তাদের সমবেত করবে। সংখ্যায় তারা সমুদ্রতীরের বালির মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে “পৃথিবীর চারি কোণে স্থিত জাতিগণকে, গোগ ও মাগোগকে”, ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে; তাহাদের সংখ্যা সমুদ্রের বালুকার তুল্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে সারা পৃথিবী জুড়ে সমস্ত জাতিকে বিভ্রান্ত করবে৷ সে গোগ ও মাগোগকেও বিভ্রান্ত করবে, শয়তান যুদ্ধের উদ্দেশ্যে তাদের একত্র করবে৷ তাদের সংখ্যা সমুদ্র সৈকতের অগণিত বালুকণার মতো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সে “পৃথিবীর চার দিকে বাস করে জাতিদের অর্থাৎ গোগ ও মাগোগকে”, প্রতারণা করে যুদ্ধের জন্য একসঙ্গে তাদের জড়ো করতে বের হবে l তাদের সংখ্যা সমুদ্রের বালির মত অসংখ্য l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে “পৃথিবীর চারি কোণে স্থিত জাতিগণকে, গোগ ও মাগোগকে”, ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে; তাহাদের সংখ্যা সমুদ্রের বালুকার তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তখন গিয়ে সারা পৃথিবীর জাতিদের, অর্থাৎ গোগ-মাগোগকে ভুল পথে নিয়ে যাবে এবং যুদ্ধের জন্য তাদের একসংগে জড়ো করবে। এদের সংখ্যা হবে সমুদ্রের বালুকণার মত অসংখ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তখন গিয়ে সারা দুনিয়ার জাতিদের, অর্থাৎ ইয়াজুজ-মাজুজকে ভুল পথে নিয়ে যাবে এবং যুদ্ধের জন্য তাদের একসংগে জড়ো করবে। এদের সংখ্যা হবে সমুদ্রের বালুকণার মত অসংখ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন পৃথিবীর চার প্রান্তের জাতিগুলিকে, গোগ ও মাগোগকে প্রতারিত ও যুদ্ধের জন্য একত্র করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সেই লোকদের সংখ্যা সমুদ্রতটের বালুকারাশির মত অগণ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সারা পৃথিবী জুড়ে সমস্ত জাতিকে বিভ্রান্ত করবে৷ সে গোগ ও মাগোগকেও বিভ্রান্ত করবে; শয়তান যুদ্ধের উদ্দেশ্যে তাদের একত্র করবে৷ তাদের সংখ্যা সমুদ্র সৈকতের অগণিত বালুকণার মতো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে “পৃথিবীর চারদিকে বাস করে জাতিদের অর্থাৎ গোগ ও মাগোগকে”, প্রতারণা করে যুদ্ধের জন্য একসঙ্গে তাদের জড়ো করতে বের হবে। তাদের সংখ্যা সমুদ্রের বালির মত অসংখ্য।