Revelation 20:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বিস্তীর্ণ দুনিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়ে পবিত্র লোকদের শিবির এবং প্রিয় নগরটি ঘেরাও করলো; তখন বেহেশত থেকে আগুন পড়ে তাদের গ্রাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল বরাবর যুদ্ধযাত্রা করে ঈশ্বরের প্রজাদের শিবির ও তাঁর প্রিয় নগরটি ঘিরে ধরল। কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে এসে তাদের গ্রাস করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটী ঘেরিল; তখন “স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা পৃথিবীর ওপর দিয়ে এগিয়ে চলবে, আর ঈশ্বরের লোকদের শিবির ও ঈশ্বরের প্রিয় নগরটি অবরোধ করবে৷ কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে শয়তানের সৈন্যদের ধ্বংস করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি দেখলাম তারা এগিয়ে এসে ঈশ্বরের মানুষের থাকার জায়গা এবং প্রিয় শহরটা ঘেরাও করলো; কিন্তু “স্বর্গ থেকে আগুন এসে তাদের গ্রাস করল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল হইতে অগ্রসর হইয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল; তখন “স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে গ্রাস করিল।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি দেখলাম, তারা এগিয়ে গিয়ে ঈশ্বরের লোকদের থাকবার এলাকা এবং তাঁর সেই প্রিয় শহরটা ঘেরাও করল। কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে এসে তাদের পুড়িয়ে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি দেখলাম, তারা এগিয়ে গিয়ে আল্লাহ্‌র বান্দাদের থাকবার এলাকা এবং তাঁর সেই প্রিয় শহরটা ঘেরাও করল। কিন্তু বেহেশত থেকে আগুন নেমে এসে তাদের পুড়িয়ে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখলাম, তাঁরা বিস্তীর্ণ পৃথিবীর উপর দিয়ে অভিযান করে পুণ্যাত্মাদের শিবির ও তাঁদের প্রিয় নগর অবরোধ করল। তখন স্বর্গ থেকে বর্ষিত অগ্নি তাদের গ্রাস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা পৃথিবীর ওপর দিয়ে এগিয়ে চলবে, আর ঈশ্বরের লোকদের শিবির ও ঈশ্বরের প্রিয় নগরটি অবরোধ করবে৷ কিন্তু স্বর্গ থেকে আগুন নেমে শয়তানের সৈন্যদের ধ্বংস করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি দেখলাম তারা ভূমির সমস্ত জায়গায় ঘুরে এসে ঈশ্বরের পবিত্র লোকদের থাকার জায়গা এবং প্রিয় শহরটা ঘেরাও করলো; কিন্তু স্বর্গ থেকে আগুন এসে তাদের গ্রাস করল।