Revelation 21:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি নগরের মধ্যে কোন এবাদতখানা দেখলাম না; কারণ সর্বশক্তিমান প্রভু আল্লাহ্‌ এবং মেষশাবক স্বয়ং তার এবাদতখানাস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর ও মেষশাবকই তার মন্দির।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি নগরের মধ্যে কোন মন্দির দেখিলাম না; কারণ সর্ব্বশক্তিমান্‌ প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দিরস্বরূপ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই নগরে আমি কোন মন্দির দেখলাম না, কারণ প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ও মেষশাবক হচ্ছেন সেই নগরের মন্দির৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমি শহরের মধ্যে কোন উপাসনা ঘর দেখতে পেলাম না; কারণ সর্ব্বশক্তিমান্ প্রভু ঈশ্বর এবং মেষশিশু নিজেই ছিলেন তার উপাসনা ঘর l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি নগরের মধ্যে কোন মন্দির দেখিলাম না; কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দিরস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সেই শহরে কোন উপাসনা-ঘর দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষ-শিশুই ছিলেন সেই শহরের উপাসনা-ঘর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সেই শহরে কোন এবাদত-খানা দেখলাম না, কারণ সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্‌ এবং মেষ-শাবকই ছিলেন সেই শহরের এবাদত-খানা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি নগরীর মধ্যে কোন মন্দির দেখতে পেলাম না। কারণ সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর এবং মেষশাবকই তার মন্দির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই নগরে আমি কোন মন্দির দেখলাম না, কারণ প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ও মেষশাবক হচ্ছেন সেই নগরের মন্দির৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি শহরের মধ্যে কোন উপাসনা ঘর দেখতে পেলাম না; কারণ সর্বশক্তিমান্ প্রভু ঈশ্বর এবং মেষ শিশু নিজেই ছিলেন তার উপাসনা ঘর।