Revelation 21:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জাতিরা তার আলোতে চলাচল করবে; এবং দুনিয়ার বাদশাহ্রা তার মধ্যে নিজ নিজ মহিমা নিয়ে আসবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব জাতি তার আলোয় চলাফেরা করবে এবং পৃথিবীর রাজারা এর মধ্যে তাদের প্রতাপ নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করিবে; এবং পৃথিবীর রাজারা তাহার মধ্যে আপন আপন প্রতাপ আনেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর আলোতে সমস্ত জাতি চলাফেরা করবে, আর জগতের রাজারা তাদের প্রতাপ সেখানে নিয়ে আসবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর জাতিরা সব এই শহরের আলোতে চলাচল করবে; এবং পৃথিবীর রাজারা তাদের নিজের নিজের জাঁকজমক (প্রতাপ) নিয়ে আসবেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করিবে; এবং পৃথিবীর রাজারা তাহার মধ্যে আপন আপন প্রতাপ আনেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সব জাতি সেই আলোতে চলাফেরা করবে। পৃথিবীর রাজারা তাঁদের জাঁকজমক নিয়ে সেই শহরে আসবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সব জাতি সেই আলোতে চলাফেরা করবে। দুনিয়ার বাদশাহ্রা তাঁদের জাঁকজমক নিয়ে সেই শহরে আসবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই নগরীর আলোকে সর্বজাতি যাতায়াত করবে। পৃথিবীর নৃপতিরা তাদের ঐশ্বর্য সেখানে নিয়ে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর আলোতে সমস্ত জাতি চলাফেরা করবে, আর জগতের রাজারা তাদের প্রতাপ সেখানে নিয়ে আসবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর জাতিরা সব এই শহরের আলোতে চলাচল করবে; এবং পৃথিবীর রাজারা তাদের নিজের নিজের ঐশ্বর্য্য (প্রতাপ) নিয়ে আসবেন।