Revelation 21:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে বললেন, হয়েছে; আমি আল্ফা এবং ওমেগা আদি এবং অন্ত; যে পিপাসিত, আমি তাকে জীবন-পানির ফোয়ারা থেকে বিনামূল্যে পানি দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে বললেন: “সম্পন্ন হল। আমিই আলফা ও ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত, তাকে আমি জীবন-জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে; আমি আল্ফা এবং ওমিগা আদি এবং অন্ত; যে পিপাসিত, আমি তাহাকে জীবনজলের উনুই হইতে বিনামূল্যে জল দিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যিনি সিংহাসনে বসেছিলেন পরে তিনি আমায় বললেন, ‘সম্পন্ন হল! আমি আলফা ও ওমেগা, আমিই আদি ও অন্ত৷ য়ে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উত্স থেকে বিনামূল্যে জল দান করব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি আমাকে আবার বললেন, সবকিছুই করা হয়েছে! আমিই আলফা এবং ওমেগা, শুরু এবং শেষ; যার পিপাসা পেয়েছে তাকে আমি মূল্য ছাড়াই জীবন জলের ফোয়ারা থেকে জল দেবো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে; আমি আল্ফা এবং ওমিগা, আদি এবং অন্ত; যে পিপাসিত, আমি তাহাকে জীবন-জলের উনুই হইতে বিনামূল্যে জল দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমাকে আরও বললেন, “শেষ হয়েছে। আমি আল্ফা এবং ওমিগা-আরম্ভ ও শেষ। যার পিপাসা পেয়েছে তাকে আমি জীবন-জলের ফোয়ারা থেকে বিনামূল্যে জল খেতে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমাকে আরও বললেন, “শেষ হয়েছে। আমি আল্ফা এবং ওমিগা- শুরু ও শেষ। যার পিপাসা পেয়েছে তাকে আমি জীবন্তপানির ঝর্ণা থেকে বিনামূল্যে পানি খেতে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তিনি বললেন, “সুসম্পন্ন হল। আমিই আল্ফা এবং ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিনি সিংহাসনে বসেছিলেন পরে তিনি আমায় বললেন, “সম্পন্ন হল! আমি আলফা ও ওমেগা, আমিই আদি ও অন্ত৷ যে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে জল দান করব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি আমাকে আবার বললেন, সব কিছুই করা হয়েছে! আমিই আলফা এবং ওমেগা, শুরু এবং শেষ; যার পিপাসা পেয়েছে তাকে আমি মূল্য ছাড়াই জীবন জলের ফোয়ারা থেকে জল দেবো।