Revelation 22:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি আমাকে জীবন-পানির নদী দেখালেন, তা স্ফটিকের মত উজ্জ্বল, তা আল্লাহ্ ও মেষ-শাবকের সিংহাসন থেকে বের হয়ে সেখানকার চকের মধ্যস্থানে বইছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন-জলের নদী দেখালেন। তার জল স্ফটিকের মতো স্বচ্ছ এবং তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে নির্গত হয়ে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আমাকে “জীবন-জলের নদী” দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তিনি আমাকে জীবনদাযী জলের একটি নদী দেখালেন৷ এই নদী স্ফটিকের মতো স্বচ্ছ, তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে বয়ে চলেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন-জলের নদী দেখালেন, সেটি স্ফটিকের মত চকচকে ছিল এবং সেটা ঈশ্বরের ও মেষশিশুর সিংহাসন থেকে বের হয়ে সেখনকার রাস্তার মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আমাকে “জীবন-জলের নদী” দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন-জলের নদী দেখালেন। সেটা স্ফটিকের মত চক্চকে ছিল এবং ঈশ্বরের ও মেষ-শিশুর সিংহাসনের কাছ থেকে বের হয়ে শহরের রাস্তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। সেই নদীর দু’ধারেই জীবন-গাছ ছিল। তাতে বারো রকমের ফল ধরে। প্রত্যেক মাসেই তাতে ফল ধরে এবং তার পাতায় সমস্ত জাতির লোক সুস্থ হয়। অভিশাপ আর থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই ফেরেশতা আমাকে জীবন্তপানির নদী দেখালেন। সেটা স্ফটিকের মত চক্চকে ছিল এবং আল্লাহ্র ও মেষ-শাবকের সিংহাসনের কাছ থেকে বের হয়ে শহরের রাস্তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। সেই নদীর দু’ধারেই জীবন্তগাছ ছিল। তাতে বারো রকমের ফল ধরে। প্রত্যেক মাসেই তাতে ফল ধরে এবং তার পাতায় সমস্ত জাতির লোক সুস্থ হয়। বদদোয়া আর থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তিনি আমাকে জীবনজলের নদী দেখালেন। নদীর জল স্ফটিকের মত উজ্জ্বল এবং ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে উৎসারিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তিনি আমাকে জীবনদায়ী জলের একটি নদী দেখালেন৷ এই নদী স্ফটিকের মতো স্বচ্ছ, তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে বয়ে চলেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন জলের নদী দেখালেন, সেটি স্ফটিকের মত চকচকে ছিল এবং সেটা ঈশ্বরের ও মেষশিশুর সিংহাসন থেকে বের হয়ে সেখানকার রাস্তার মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল;