Revelation 22:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি আমাকে বললেন, তুমি এই কিতাবের ভবিষ্যদ্বাণীর সমস্ত কথা সীলমোহর করো না; কেননা সময় সন্নিকট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর তিনি আমাকে বললেন, “এই পুঁথিতে লিখিত ভাববাণীর বাক্য মোহরাঙ্কিত কোরো না, কারণ সময় সন্নিকট।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আমাকে কহিলেন, তুমি এই গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না; কেননা সময় সন্নিকট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই স্বর্গদূত আমাকে আরো বললেন, ‘তুমি এই পুস্তকের ভাববাণীগুলি গোপন রেখো না, সে সব কথা পূর্ণ হবার সময় হয়ে এসেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি আমাকে আবার বললেন, তুমি এই বইয়ের সব কথা অর্থাৎ ঈশ্বরের বাক্য তুমি গোপন কর না, কারণ সময় খুব কাছে এসে গেছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আমাকে কহিলেন, তুমি এই গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না; কেননা সময় সন্নিকট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি আমাকে বললেন, “এই বইয়ের সমস্ত কথা, অর্থাৎ ঈশ্বরের বাক্য তুমি গোপন রেখো না, কারণ সময় কাছে এসে গেছে। যে অন্যায়কারী, সে এর পরেও অন্যায় করুক;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি আমাকে বললেন, “এই কিতাবের সমস্ত কথা, অর্থাৎ আল্লাহ্র কালাম তুমি গোপন রেখো না, কারণ সময় কাছে এসে গেছে। যে অন্যায়কারী, সে এর পরেও অন্যায় করুক;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাকে বললেন, “এই গ্রন্থের ভাবোক্তিগুলি তুমি সীলমোহর করে রেখ না, কারণ এগুলি পূর্ণ হওয়ার কাল আসন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই স্বর্গদূত আমাকে আরো বললেন, “তুমি এই পুস্তকের ভাববাণীগুলি গোপন রেখো না, সে সব কথা পূর্ণ হবার সময় হয়ে এসেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে আবার বললেন, তুমি এই বইয়ের সব কথা অর্থাৎ ঈশ্বরের বাক্য তুমি গোপন কর না, কারণ দিন খুব কাছে এসে গেছে।