Revelation 22:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধন্য তারা, যারা নিজ নিজ পোশাক ধুয়ে ফেলে, যেন তারা জীবন-বৃক্ষের অধিকারী হয় এবং তোরণদ্বারগুলো দিয়ে নগরে প্রবেশ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ধন্য তারা, যারা নিজেদের পোশাক পরিষ্কার করে, যেন তারা জীবনদায়ী গাছের অধিকার লাভ করে ও নগরের দরজা দিয়ে প্রবেশ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য তাহারা, যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তাহারা জীবনবৃক্ষের অধিকারী হয়, এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘যাঁরা তাদের পোশাক ধোয় তারা ধন্য৷ তারা জীবন বৃক্ষের ফল খাবার অধিকারী হবে ও সকল দ্বার দিয়ে নগরে প্রবেশ করতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ধন্য তারা, যারা নিজে নিজের পোশাক পরিষ্কার করে, যেন জীবন গাছের ফল খেতে তারা অধিকারী হয়, এবং ফটকগুলি দিয়ে শহরে ঢুকতে পারে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য তাহারা, যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তাহারা জীবন-বৃক্ষের অধিকারী হয়, এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ধন্য তারা, যারা তাদের পোশাক ধুয়ে ফেলে যেন তারা জীবন-গাছের ফল খাবার অধিকারী হয় এবং ফটকের মধ্য দিয়ে শহরে ঢুকতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ধন্য তারা, যারা তাদের পোশাক ধুয়ে ফেলে যেন তারা জীবন্তগাছের ফল খাবার অধিকারী হয় এবং দরজার মধ্য দিয়ে শহরে ঢুকতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জীবন-তরুর অধিকার লাভের জন্য এবং দ্বারপথে নগরে প্রবেশ করার জন্য যারা নিজেদের বসন ধৌত করে, তারাই ধন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যারা তাদের পোশাক ধোয় তারা ধন্য৷ তারা জীবন বৃক্ষের ফল খাবার অধিকারী হবে ও সকল দ্বার দিয়ে নগরে প্রবেশ করতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য তারা, যারা নিজে নিজের পোশাক পরিষ্কার করে, যেন জীবন গাছের ফল খেতে তারা অধিকারী হয় এবং ফটকগুলি দিয়ে শহরে ঢুকতে পারে।