Revelation 22:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত কুকুর, মায়াবী, বেশ্যাগামী, নরঘাতক ও মূর্তিপূজকেরা এবং যে কেউ মিথ্যা কথা ভালবাসে ও রচনা করে তারা বাইরে পড়ে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাইরে রয়েছে কুকুরেরা, আর যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা অবৈধ যৌনাচারী, যারা খুনি, যারা প্রতিমাপূজা করে, আর যারা মিথ্যা কথা বলতে ভালোবাসে ও তা অনুশীলন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিরে রহিয়াছে কুক্কুরগণ, মায়াবিগণ, বেশ্যাগামীরা, নরঘাতকেরা ও প্রতিমাপূজকেরা, এবং যে কেহ মিথ্যা কথা ভাল বাসে ও রচনা করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর নগরের বাইরে আছে সেই সব কুকুররা, যাঁরা মায়াবী, লম্পট, খুনে, প্রতিমাপূজক, আর যাঁরা মিথ্যা বলতে ভালবাসে ও মিথ্যা কথা বলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কুকুরের মত লোক, জাদুকর, ব্যভিচারী, খুনী ও মূর্তি পূজারী, এবং যে কেউ মিথ্যা কথা বলতে ভাল বাসে ও মিথ্যার মধ্যে চলে তারা সব বাইরে পড়ে আছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিরে রহিয়াছে কুকুরগণ, মায়াবিগণ, বেশ্যাগামীরা, নরঘাতকেরা ও প্রতিমাপূজকেরা, এবং যে কেহ মিথ্যা কথা ভালবাসে ও রচনা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কুুকুরের মত জঘন্য লোক, যাদুকর, ব্যভিচারী, খুনী, প্রতিমা- পূজাকারী, আর যারা মিথ্যা ভালবাসে ও মিথ্যার মধ্যে চলে, তারা সবাই বাইরে পড়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কুকুরের মত জঘন্য লোক, জাদুকর, জেনাকারী, খুনী, মূর্তিপূজাকারী, আর যারা মিথ্যা ভালবাসে ও মিথ্যার মধ্যে চলে, তারা সবাই বাইরে পড়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিপথগামী, গুণীন, ব্যভিচারী, নরঘাতক, পৌত্তলিক এবং কাজে ও কথায় যারা মিথ্যা ভালবাসে তারা সকলেই থাকবে নগরীর বাইরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর নগরের বাইরে আছে সেই সব কুকুররা, যাঁরা মায়াবী, লম্পট, খুনে, প্রতিমাপূজক, আর যারা মিথ্যা বলতে ভালবাসে ও মিথ্যা কথা বলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কুকুরের মত লোক, জাদুকর, ব্যভিচারী, খুনী ও মূর্ত্তি পূজারী এবং যে কেউ মিথ্যা কথা বলতে ভালবাসে ও মিথ্যার মধ্যে চলে তারা সব বাইরে পড়ে আছে।