Revelation 22:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ঈসা আমার ফেরেশতাকে পাঠালাম, যেন সে মণ্ডলীগুলোর জন্য তোমাদের কাছে এসব সাক্ষ্য দেয়। আমি দাউদের মূল ও বংশ, উজ্জ্বল প্রভাতী নক্ষত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি যীশু, মণ্ডলীগুলির কাছে এই সাক্ষ্য দিতে আমি আমার দূতকে তোমাদের কাছে পাঠিয়েছি। আমিই দাউদের মূল ও বংশধর, উজ্জ্বল প্রভাতী-তারা!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যীশু আপন দূতকে পাঠাইলাম, যেন সে মণ্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয়। আমি দায়ূদের মূল ও বংশ, উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি যীশু, আমি আমার স্বর্গদূতকে পাঠালাম য়েন সে মণ্ডলীদের জন্য তোমাকে এসব কথা বলে৷ আমি দাযূদের মূল ও বংশধর৷ আমি উজ্জ্বল প্রভাতী তারা৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যীশু আমার নিজের দূতকে পাঠালাম, যেন সে মন্ডলীগুলোর জন্য তোমাদের কাছে এই সব বিষয়ে সাক্ষ্য দেয় l আমি দায়ূদের মূল এবং বংশধর, ভোরের উজ্জ্বল তারা l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যীশু আপন দূতকে পাঠাইলাম, যেন সে মণ্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয়। আমি দায়ূদের মূল ও বংশ, উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি যীশু আমার দূতকে পাঠিয়েছি যেন সে তোমাদের কাছে মণ্ডলীগুলোর জন্য এই সব বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আমি দায়ূদের মূল এবং বংশধর, ভোরের উজ্জ্বল তারা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি ঈসা আমার ফেরেশতাকে পাঠিয়েছি যেন সে তোমাদের কাছে জামাতগুলোর জন্য এই সব বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আমি দাউদের মূল এবং বংশধর, ভোরের উজ্জ্বল তারা।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
“আমি যীশু, সমস্ত মণ্ডলীতে এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আমার দূতকে তোমাদের কাছে পাঠালাম। আমি দাউদকুলোদ্ভব, আমি উজ্জ্বল প্রভাতী তারা।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যীশু, আমি আমার স্বর্গদূতকে পাঠালাম যেন সে মণ্ডলীদের জন্য তোমাকে এসব কথা বলে৷ আমি দায়ুদের মূল ও বংশধর৷ আমি উজ্জ্বল প্রভাতী তারা৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যীশু আমার নিজের দূতকে পাঠালাম, যেন সে মণ্ডলীগুলোর জন্য তোমাদের কাছে এই সব বিষয়ে সাক্ষ্য দেয়। আমি দায়ূদের মূল এবং বংশধর, ভোরের উজ্জ্বল তারা।