Revelation 22:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কেউ এই ভবিষ্যদ্বাণীর কিতাবের কথা থেকে কিছু হরণ করে, তবে আল্লাহ্ এই কিতাবে লেখা জীবন-বৃক্ষ ও পবিত্র নগর থেকে তার অংশ হরণ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার কেউ যদি ভাববাণীর এই পুঁথি থেকে কোনও বাক্য সরিয়ে দেয়, তাহলে ঈশ্বর এই পুঁথিতে লিখিত জীবনদায়ী গাছ থেকে ও সেই পবিত্র নগর থেকে তার অধিকারও সরিয়ে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কেহ এই ভাববাণী-গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন-বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউ যদি এই ভাববাণী পুস্তকের বাক্য থেকে কিছু বাদ দেয়, তবে ঈশ্বর এই পুস্তকে য়ে জীবনবৃক্ষের কথা লেখা আছে তা থেকে ও পবিত্র নগর থেকে তার অংশ বাদ দেবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যদি কেউ এই ভাববাণী-বইয়ের বাক্য থেকে কিছু বাদ দেয়, তবে ঈশ্বর এই বইতে লেখা জীবন-গাছ থেকে ও পবিত্র শহর থেকে তার অধিকার বাদ দেবেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কেহ এই ভাববাণী-গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন-বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এই বইয়ের সমস্ত কথা, অর্থাৎ ঈশ্বরের বাক্য থেকে যদি কেউ কিছু বাদ দেয় তবে ঈশ্বরও এই বইয়ে লেখা জীবন-গাছ ও পবিত্র শহরের অধিকার তার জীবন থেকে বাদ দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এই কিতাবের সমস্ত কথা, অর্থাৎ আল্লাহ্র কালাম থেকে যদি কেউ কিছু বাদ দেয় তবে আল্লাহ্ও এই কিতাবে লেখা জীবন্তগাছ ও পবিত্র শহরের অধিকার তার জীবন থেকে বাদ দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ এই ভাবোক্তি গ্রন্থ থেকে কিছু হরণ করে তাহলে ঈশ্বর এই গ্রন্থে বর্ণিত জীবন তরু ও পবিত্র নগরীর অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ যদি এই ভাববাণী পুস্তকের বাক্য থেকে কিছু বাদ দেয়, তবে এই পুস্তকে যে জীবনবৃক্ষের কথা লেখা আছে তা থেকে ও পবিত্র নগর থেকে ঈশ্বর তার অংশ বাদ দেবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কেউ এই ভাববাণী বইয়ের বাক্য থেকে কিছু বাদ দেয়, তবে ঈশ্বর এই বইতে লেখা জীবনগাছ থেকে ও পবিত্র শহর থেকে তার অধিকার বাদ দেবেন।