Revelation 22:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নদীর এপারে ও ওপারে জীবন-বৃক্ষ আছে তা বারো বার ফল উৎপন্ন করে, এক এক মাসে নিজ নিজ ফল দেয় এবং সেই গাছের পাতা সমস্ত জাতির সুস্থতার জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর দুই পাশে ছিল জীবনদায়ী গাছ, যা বারো মাসে বারো রকমের ফল উৎপন্ন করে। আর সেই গাছের পাতা সব জাতির আরোগ্যলাভের জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“নদীর এপারে ওপারে জীবন-বৃক্ষ আছে, তাহা দ্বাদশ বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক”।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নদীটি নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে৷ নদীর তীরেই জীবনবৃক্ষ আছে৷ বছরের বারো মাসই তাতে বারো বার ফল ধরে, প্রতি মাসে নতুন নতুন ফল হয়৷ সেই জীবন বৃক্ষের পাতা জাতিবৃন্দের আরোগ্য দায়ক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“নদীর দুই ধারেই জীবন-গাছ ছিল, সেগুলিতে বারো মাসেই বারো রকমের ফল ধরে এবং সেই গাছের পাতা সব জাতির সুস্থতার জন্য ব্যবহার হয় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“নদীর এপারে ওপারে জীবন-বৃক্ষ আছে, তাহা দ্বাদশ বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্যনিমিত্তক”;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরীর রাজপথের মধ্যভাগ দিয়ে প্রবহমান সেই নদীর দুই তীরে রয়েছে জীবনতরু। তরুগুলি বারো মাসে বারো রকমের ফল দেয়, সেই তরুপল্লবে সর্বজাতি আরোগ্য লাভ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নদীটি নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে৷ নদীর দুই তীরেই জীবনবৃক্ষ আছে৷ বছরের বারো মাসই তাতে বারো বার ফল ধরে, প্রতি মাসে নতুন নতুন ফল হয়৷ সেই জীবন বৃক্ষের পাতা জাতিবৃন্দের আরোগ্য দায়ক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নদীর দুই ধারেই জীবনগাছ ছিল, সেগুলিতে বারো মাসেই বারো রকমের ফল ধরে এবং সেই গাছের পাতা সব জাতির সুস্থতার জন্য ব্যবহার হয়।