Revelation 22:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে কোন বদদোয়া আর থাকবে না। আল্লাহ্‌ ও মেষশাবকের সিংহাসন তার মধ্যে থাকবে এবং তাঁর গোলামেরা তাঁর এবাদত করবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে আর কোনও অভিশাপ থাকবে না। সেই নগরের মধ্যে থাকবে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন, আর তাঁর দাসেরা তাঁর উপাসনা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং “কোন শাপ আর হইবে না;” আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে; এবং তাঁহার দাসেরা তাঁহার আরাধনা করিবে, ও তাঁহার মুখ দর্শন করিবে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নগরীতে অভিশপ্ত কোন কিছুই থাকবে না, সেখানে অধিষ্ঠিত থাকবে ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন৷ সেখানে ঈশ্বরের দাসরা তাঁর উপাসনা করবে,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর কোন অভিশাপ থাকবে না l আর ঈশ্বরের ও মেষশিশুর সিংহাসন সেই শহরে থাকবে এবং তাঁর দাসেরা তাঁকে সেবাযত্ন করবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং “কোন অভিশাপ আর হইবে না;” আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে; এবং তাঁহার দাসেরা তাঁহার আরাধনা করিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের ও মেষ-শিশুর সিংহাসন সেই শহরে থাকবে এবং তাঁর দাসেরা তাঁর সেবা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র ও মেষ-শাবকের সিংহাসন সেই শহরে থাকবে এবং তাঁর গোলামেরা তাঁর এবাদত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে অভিশপ্ত কোন বস্তু থাকবে না। নগরীতে থাকবে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নগরীতে অভিশপ্ত কোন কিছুই থাকবে না, সেখানে অধিষ্ঠিত থাকবে ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন৷ সেখানে ঈশ্বরের দাসরা তাঁর উপাসনা করবে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কোন অভিশাপ থাকবে না। আর ঈশ্বরের ও মেষশিশুর সিংহাসন সেই শহরে থাকবে এবং তাঁর দাসেরা তাঁকে সেবাযত্ন করবে।