Revelation 22:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে রাত আর হবে না এবং লোকদের আর প্রদীপের আলোর কিংবা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু আল্লাহ্‌ তাদেরকে আলোকিত করবেন এবং তারা যুগপর্যায়ের যুগে যুগে রাজত্ব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে আর রাত্রি হবে না। তাদের প্রদীপের আলো বা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বরই তাদের আলো প্রদান করবেন। আর তারা যুগে যুগে চিরকাল রাজত্ব করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিম্বা সূর্য্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ “প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন; এবং তাহারা যুগপর্য্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে”।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে রাত্রি আর হবে না, প্রদীপের আলো বা সূর্যের আলোর কোন প্রযোজন হবে না, কারণ প্রভু ঈশ্বর তখন সবার ওপর তাঁর আলো ছড়িয়ে দেবেন; আর তারা যুগে যুগে চিরকাল রাজার মত রাজত্ব করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেখানে আর রাত থাকবে না এবং বাতির আলো কিম্বা সুর্য্যের আলো কিছুই দরকার হবে না, কারণ প্রভু ঈশ্বর নিজেই তাদের আলো হবেন; এবং তারা চিরকাল রাজত্ব করবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিম্বা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ “প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন; এবং তাহারা যুগপর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাত আর থাকবে না এবং তাদের আর বাতির আলো বা সূর্যের আলোর দরকার হবে না, কারণ প্রভু ঈশ্বর নিজেই তাদের আলো হবেন। তারা চিরকাল ধরে রাজত্ব করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাত আর থাকবে না এবং তাদের আর বাতির আলো বা সূর্যের আলোর দরকার হবে না, কারণ মাবুদ আল্লাহ্‌ নিজেই তাদের আলো হবেন। তারা চিরকাল ধরে রাজত্ব করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাত্রি হবে না সেখানে। তাই প্রদীপপ কিম্বা সূর্যালোকের প্রয়োজন তাদের হবে না। কারণ প্রভু পরমেশ্বরই হবেন তাদের দীপ্তি, আর তারা চিরকাল রাজত্ব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে রাত্রি আর হবে না, প্রদীপের আলো বা সূর্যের আলোর কোন প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বর তখন সবার ওপর তাঁর আলো ছড়িয়ে দেবেন; আর তারা যুগে যুগে চিরকাল রাজার মত রাজত্ব করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে আর রাত থাকবে না এবং বাতির আলো কিম্বা সুর্য্যের আলো কিছুই দরকার হবে না, কারণ প্রভু ঈশ্বর নিজেই তাদের আলো হবেন; এবং তারা চিরকাল রাজত্ব করবে।