Revelation 22:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আমাকে বললেন, এসব কথা বিশ্বাসযোগ্য ও সত্য। যা যা শীঘ্র ঘটবে তা তাঁর গোলামদেরকে দেখাবার জন্য প্রভু, নবীদের রূহ্ সকলের আল্লাহ্, তাঁর ফেরেশতাকে প্রেরণ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই স্বর্গদূত আমাকে বললেন, “এই সমস্ত বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি; যা অবশ্যই অচিরে ঘটতে চলেছে। আর এইসব তাঁর দাসদের দেখানোর জন্য প্রভু, ভাববাদীদের আত্মাসমূহের ঈশ্বর, নিজের দূতকে প্রেরণ করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আমাকে কহিলেন, এই সকল বচন বিশ্বসনীয় ও সত্য; এবং যাহা যাহা শীঘ্র ঘটিবে, তাহা আপন দাসদিগকে দেখাইবার জন্য প্রভু, ভাববাদিগণের আত্মা সকলের ঈশ্বর, আপন দূতকে প্রেরণ করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন স্বর্গদূত আমায় বললেন, ‘এই সমস্ত কথা সত্য ও বিশ্বাসয়োগ্য৷ প্রভু, যিনি সেই ভাববাদীদের আত্মার ঈশ্বর, তিনি তাঁর স্বর্গদূতকে পাঠিয়েছেন তাঁর দাসদের সেই সবকিছু দেখাবার জন্য, যা শীঘ্রই ঘটবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, এই সব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্য; এবং যা কিছু অবশ্যই শীঘ্র ঘটতে চলেছে, তা নিজের দাসদের দেখাবার জন্য প্রভু, ভাববাদিগনের আত্মা ও সকলের ঈশ্বর তাঁর নিজের স্বর্গদূতকে পাঠিয়ে দিয়েছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আমাকে কহিলেন, এই সকল বচন বিশ্বসনীয় ও সত্য; এবং যাহা যাহা শীঘ্র ঘটিবে, তাহা আপন দাসদিগকে দেখাইবার জন্য প্রভু, ভাববাদিগণের আত্মা সকলের ঈশ্বর, আপন দূতকে প্রেরণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, “এই সব কথা বিশ্বাসযোগ্য ও সত্য। প্রভু ঈশ্বর, যিনি নবীদের মধ্য দিয়ে কথা বলেছিলেন তিনি তাঁর দূতকে পাঠিয়ে দিয়েছেন, যেন কিছুকালের মধ্যে যা অবশ্যই ঘটতে যাচ্ছে তা সেই স্বর্গদূত তাঁর দাসদের দেখাতে পারেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সেই ফেরেশতা আমাকে বললেন, “এই সব কথা বিশ্বাসযোগ্য ও সত্য। মাবুদ আল্লাহ্, যিনি নবীদের মধ্য দিয়ে কথা বলেছিলেন তিনি তাঁর ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, যেন কিছুকালের মধ্যে যা অবশ্যই ঘটতে যাচ্ছে তা সেই ফেরেশতা তাঁর গোলামদের দেখাতে পারেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তিনি আমাকে বললেন, “এই সমস্ত কথা বিশ্বাসযোগ্য ও সত্য।” যে সব ঘটনা অচিরে অবশ্যই ঘটবে তা তাঁর সেবকদের কাছে ব্যক্ত করার জন্য প্রভু পরমেশ্বর তাঁর দূতকে পাঠিয়েছেন। তিনিই নবীদের অনুপ্রাণিত করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন স্বর্গদূত আমায় বললেন, “এই সমস্ত কথা সত্য ও বিশ্বাসযোগ্য৷ প্রভু, যিনি সেই ভাববাদীদের আত্মার ঈশ্বর, তিনি তাঁর স্বর্গদূতকে পাঠিয়েছেন তাঁর দাসদের সেই সবকিছু দেখাবার জন্য, যা শীঘ্রই ঘটবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই স্বর্গদূত আমাকে বললেন, এই সব বাক্য বিশ্বস্ত ও সত্য; এবং যা কিছু অবশ্যই শীঘ্র ঘটতে চলেছে, তা নিজের দাসদের দেখাবার জন্য প্রভু, ভাববাদীদের আত্মাও সকলের ঈশ্বর তাঁর নিজের স্বর্গদূতকে পাঠিয়ে দিয়েছেন।