Revelation 22:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ইউহোন্না এ সব দেখলাম ও শুনলাম। এই সব দেখা ও শোনার পর, যে ফেরেশতা আমাকে এ সব দেখাচ্ছিলেন আমি সেজ্‌দা করার জন্য তাঁর পায়ে পড়লাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যোহন, এসব বিষয় শুনলাম ও দেখলাম। আর যখন আমি সেগুলি শুনলাম ও দেখলাম, তখন যে স্বর্গদূত সেসব আমাকে দেখাচ্ছিলেন, আমি তাঁর উপাসনা করার জন্য তাঁর পায়ে পড়ে তাঁকে উপাসনা করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যোহন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম। এই সকল দেখিলে ও শুনিলে পর, যে দূত আমাকে এই সমস্ত দেখাইতেছিলেন, আমি ভজনা করিবার জন্য তাঁহার চরণের সম্মুখে পড়িলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি য়োহন এইসব দেখলাম ও শুনলাম৷ এইসব দেখা ও শোনার পর, য়ে দূত আমাকে এই সব দেখাচ্ছিলেন, তাঁর আরাধনার জন্য আমি তাঁর পায়ের ওপর উপুড় হয়ে পড়লাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যোহন এই সবগুলি দেখেছি ও শুনেছি l এই সব কিছু দেখার ও শোনার পর, যে স্বর্গদূত আমাকে এই সবগুলি দেখাচ্ছিলেন, আমি প্রণাম করার জন্য তাঁর পায়ে উপুড় হয়ে পড়লাম l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যোহন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম। এই সকল দেখিলে ও শুনিলে পর, যে দূত আমাকে এই সমস্ত দেখাইতেছিলেন, আমি ভজনা করিবার জন্য তাঁহার চরণের সম্মুখে পড়িলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যোহন এই সব শুনেছি ও দেখেছি। সব শুনবার ও দেখবার পরে, যে স্বর্গদূত আমাকে এই সব দেখালেন আমি তাঁকে প্রণাম করবার জন্য তাঁর পায়ের উপর উবুড় হলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ইউহোন্না এই সব শুনেছি ও দেখেছি। সব শুনবার ও দেখবার পরে, যে ফেরেশতা আমাকে এই সব দেখালেন আমি তাঁকে সেজদা করবার জন্য তাঁর পায়ের উপর উবুড় হলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যোহন এই সমস্ত বিষয় শুনেছি, দেখেছি। এই সব বিষয় দেখার ও শোনার পরে যে স্বর্গদূত আমাকে সবকিছু দেখাচ্ছিলেন, তাঁর আরাধনা করার জন্য আমি তাঁর চরণপ্রান্তে প্রণত হলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যোহন এই সব দেখলাম ও শুনলাম৷ এইসব দেখা ও শোনার পর, যে দূত আমাকে এই সব দেখাচ্ছিলেন, তাঁর আরাধনার জন্য আমি তাঁর পায়ের ওপর উপুড় হয়ে পড়লাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যোহন এই সবগুলি দেখেছি ও শুনেছি। এই সব কিছু দেখার ও শোনার পর, যে স্বর্গদূত আমাকে এই সবগুলি দেখাচ্ছিলেন, আমি প্রণাম করার জন্য তাঁর পায়ে উপুড় হয়ে পড়লাম।