Revelation 22:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি আমাকে বললেন, দেখো, এমন কাজ করো না; আমি তোমার সহগোলাম এবং তোমার ভাই নবীদের ও কিতাবে লেখা সব কথা পালনকারীদের সহগোলাম; আল্লাহ্কেই সেজ্দা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তিনি আমাকে বললেন, “তুমি এরকম কোরো না। আমি তোমার ভাববাদী ভাইদের ও যারা এই পুঁথিতে লিখিত সব বাক্য পালন করে, তাদের সহদাস। কেবলমাত্র ঈশ্বরের উপাসনা করো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম্ম করিও না; আমি তোমার সহদাস, এবং তোমার ভ্রাতা ভাববাদিগণের ও এই গ্রন্থে লিখিত বচন পালনকারিগণের সহদাস; ঈশ্বরেরই ভজনা কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তখন আমায় বললেন, ‘আমার উপাসনা করো না! আমি তোমার ও তোমার ভাইদের অর্থাত্ ভাববাদীদের মত একজন দাস৷ আমি সেই সমস্ত লোকের মত যাঁরা এই পুস্তকের বাক্য মেনে চলে৷ একমাত্র ঈশ্বরেরই উপাসনা কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তিনি আমাকে বললেন, এমন কাজ কর না; আমি তোমার সহদাস, এবং তোমার ভাববাদি ভাইদের ও এই বইয়ে লেখা বাক্য যারা পালন করে তাদের সহদাস; ঈশ্বরকেই প্রণাম কর l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না; আমি তোমার সহদাস, এবং তোমার ভ্রাতা ভাববাদিগণের ও এই গ্রন্থে লিখিত বচন পালনকারিগণের সহদাস; ঈশ্বরেরই ভজনা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তিনি আমাকে বললেন, “থাম, আমি তোমার ও তোমার বিশ্বাসী ভাইদের, অর্থাৎ নবীদের এবং যারা এই বইয়ের সব কথা পালন করে তাদের সহদাস। ঈশ্বরকেই প্রণাম কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তিনি আমাকে বললেন, “থাম, আমি তোমার ও তোমার ঈমানদার ভাইদের, অর্থাৎ নবীদের এবং যারা এই কিতাবের সব কথা পালন করে তাদের সহ-গোলাম। আল্লাহ্কেই সেজদা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তিনি আমাকে বললেন, “ক্ষান্ত হও, আমি তোমার এবং তোমার নবী ভ্রাতাদের সহকর্মী সেবকমাত্র। যারা এই গ্রন্থের নির্দেশসমূহ পালন করে আমি তাদেরও সহকর্মী সেবক। তুমি প্রভু পরমেশ্বরেরই আরাধনা কর।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তখন আমায় বললেন, “আমার উপাসনা করো না! আমি তোমার ও তোমার ভাইদের অর্থাৎ ভাববাদীদের মত একজন দাস৷ আমি সেই সমস্ত লোকের মত যাঁরা এই পুস্তকের বাক্য মেনে চলে৷ একমাত্র ঈশ্বরেরই উপাসনা কর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি আমাকে বললেন, এমন কাজ কর না; আমি তোমার সহদাস এবং তোমার ভাববাদী ভাইদের ও এই বইয়ে লেখা বাক্য যারা পালন করে তাদের দাস; ঈশ্বরকেই প্রণাম কর।