Revelation 3:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সার্দিতে অবস্থিত মণ্ডলীর ফেরেশতাকে এই কথা লিখ— যিনি আল্লাহ্‌র সাতটি রূহ্‌ এবং সাতটি তারা ধারণ করেন, তিনি এই কথা বলেন; আমি তোমার কাজগুলোর কথা জানি; তোমার জীবন নামমাত্র; তুমি মৃত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সার্দিতে অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি ঈশ্বরের সপ্ত-আত্মা ও সাতটি তারা ধারণ করেন, তিনিই একথা বলেন: আমি তোমার কাজকর্মগুলি জানি; তুমি তো নামে মাত্র জীবিত আছ, আসলে তুমি মৃত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সার্দ্দিস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সপ্ত তারা ধারণ করেন, তিনি এই কথা কহেন; আমি জানি তোমার কার্য্য সকল; তোমার জীবন নামমাত্র; তুমি মৃত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘সার্দ্দিস্থ মণ্ডলীর স্বর্গদূতদের কাছে এই কথা লেখ: ‘ঈশ্বরের সপ্ত আত্মা ও সপ্ত তারা যার আছে তিনি বলেন: আমি জানি তোমার সব কাজের কথা৷ লোকেরা বলে তুমি নাকি জীবন্ত, কিন্তু বাস্তবে তুমি মৃত!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সর্দ্দিস শহরের মন্ডলীর দূতের কাছে লেখ;- ঈশ্বরের সাতটি আত্মা এবং সাতটি তারা যিনি ধরে আছেন, তিনি এই কথা বলেন -আমি তোমার সব কাজের কথা জানি; জীবিত আছ বলে তোমার সুনাম আছে; কিন্তু তুমি মৃতl
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সার্দিস্থ মণ্ডলীর দূতকে লিখ- যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সপ্ত তারা ধারণ করেন, তিনি এই কথা কহেন; আমি জানি তোমার কার্য সকল; তোমার জীবন নামমাত্র; তুমি মৃত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সার্দি শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ- ঈশ্বরের সাতটি আত্মা এবং সাতটি তারা যিনি ধরে আছেন তিনি এই কথা বলছেন: আমি তোমার কাজের কথা জানি। জীবিত আছ বলে তোমার বেশ সুনাম আছে, কিন্তু আসলে তুমি মৃত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সার্দি শহরের জামাতের ফেরেশতার কাছে এই কথা লেখ- আল্লাহ্‌র সাতটি রূহ্‌ এবং সাতটি তারা যিনি ধরে আছেন তিনি এই কথা বলছেন: আমি তোমার কাজের কথা জানি। জীবিত আছ বলে তোমার বেশ সুনাম আছে, কিন্তু আসলে তুমি মৃত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সার্দিশ মণ্ডলীর দূতকে লেখ:যিনি ঈশ্বরের সপ্ত আত্মা ও সপ্ত নক্ষত্র ধারণ করে আছেন, তিনি বলছনঃ আমি তোমার সমস্ত কার্যকলাপ জানি। তুমি নামেই জীবিত, কিন্তু প্রকৃতপক্ষে মৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সার্দ্দিস্থ মণ্ডলীর স্বর্গদূতদের কাছে এই কথা লেখ: “ঈশ্বরের সপ্ত আত্মা ও সপ্ত তারা যার আছে তিনি বলেন: “আমি জানি তোমার সব কাজের কথা৷ লোকেরা বলে তুমি নাকি জীবন্ত, কিন্তু বাস্তবে তুমি মৃত!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সর্দ্দিস শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ; ঈশ্বরের সাতটি আত্মা এবং সাতটি তারা যিনি ধরে আছেন, তিনি এই কথা বলেন আমি তোমার সব কাজের কথা জানি; জীবিত আছ বলে তোমার সুনাম আছে; কিন্তু তুমি মৃত।