Revelation 3:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করেছ, এজন্য আমিও তোমাকে সেই পরীক্ষাকাল থেকে রক্ষা করবো, যা দুনিয়া-নিবাসীদের পরীক্ষা করার জন্য সারা দুনিয়াতে উপস্থিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তুমি ধৈর্যের সঙ্গে সহ্য করে আমার আদেশ পালন করেছ, আমিও তোমাকে সেই পরীক্ষাকাল থেকে রক্ষা করব, যা সকল পৃথিবীবাসীর জন্য সমগ্র জগতে আসতে চলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার ধৈর্য্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকাল হইতে রক্ষা করিব, যাহা পৃথিবীনিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ ধৈর্য় সহকারে সহ্য করবার য়ে আদেশ আমি দিয়েছিলাম তা তুমি পালন করেছ৷ এই পৃথিবীবাসী লোকদের পরীক্ষার্থে সমস্ত জগতের ওপর য়ে মহাকষ্ট ঘনিয়ে আসছে, আমি তোমাকে সেই পরীক্ষার সময় নিরাপদেই রাখব৷ পৃথিবীর লোকদের পরীক্ষার জন্যই এই মহাকষ্ট আসবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ধৈর্য্য ধরবার যে আদেশ আমি তোমাকে দিয়েছিলাম তা তুমি পালন করেছ, সেই জন্য এই পৃথিবীর লোকেদের ওপর যে পরীক্ষা আসছে সেই পরীক্ষা থেকে আমি তোমায় রক্ষা করব l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকাল হইতে রক্ষা করিব, যাহা পৃথিবী-নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধৈর্য ধরবার যে আদেশ আমি দিয়েছিলাম তা তুমি পালন করেছ; সেইজন্য এই পৃথিবীর উপরে যে কষ্টের সময় আসছে সেই সময় থেকে আমি তোমাকে রক্ষা করব। যারা এই পৃথিবীর তাদের পরীক্ষা করবার জন্য এই কষ্টের সময় আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধৈর্য ধরবার যে হুকুম আমি দিয়েছিলাম তা তুমি পালন করেছ; সেইজন্য এই দুনিয়ার উপরে যে কষ্টের সময় আসছে সেই সময় থেকে আমি তোমাকে রক্ষা করব। যারা এই দুনিয়ার তাদের পরীক্ষা করবার জন্য এই কষ্টের সময় আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি নমার নির্দেশে ধৈর্য ধারণ করেছ, তাই পৃথিবীনিবাসীদের পরীক্ষার জন্য সমগ্র জগতে যে সঙ্কটকাল আসন্ন তা থেকে আমি তোমাকে অব্যাহতি দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ধৈর্য্য সহকারে সহ্য করবার যে আদেশ আমি দিয়েছিলাম তা তুমি পালন করেছ৷ এই পৃথিবীবাসী লোকদের পরীক্ষার্থে সমস্ত জগতের ওপর যে মহাকষ্ট ঘনিয়ে আসছে, আমি তোমাকে সেই পরীক্ষার সময় নিরাপদেই রাখব৷ পৃথিবীর লোকদের পরীক্ষার জন্যই এই মহাকষ্ট আসবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধৈর্য্য ধরবার যে আদেশ আমি তোমাকে দিয়েছিলাম তা তুমি পালন করেছ, সেইজন্য এই পৃথিবীর লোকেদের ওপর যে পরীক্ষা আসছে সেই পরীক্ষা থেকে আমি তোমায় রক্ষা করব।