Revelation 3:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লায়দিকেয়ায় অবস্থিত মণ্ডলীর ফেরেশতাকে এই কথা লিখ— যিনি আমিন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি আল্লাহ্‌র সৃষ্টির আদি, তিনি এই কথা বলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“লায়োদেকিয়া অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি আমেন, সেই বিশ্বস্ত ও সত্যময় সাক্ষী, ঈশ্বরের সৃষ্টির শাসনকর্তা, তিনিই একথা বলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লায়দিকেয়াস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘লায়দিকেয়াস্থ মণ্ডলীর স্বর্গদূতের কাছে এই কথা লেখ: ‘যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্যসাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির উত্‌স তিনি বলেন:
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর লায়দিকেয়া শহরের মন্ডলীর দূতের কাছে লেখ; - যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির কাজ আরম্ভ করেছিলেন, তিনি এই কথা বলছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লায়দিকেয়াস্থ মণ্ডলীর দূতকে লিখ- যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“লায়দিকেয়া শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ- যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির মূল, তিনি এই কথা বলছেন: আমি তোমার কাজের কথা জানি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“লায়দিকেয়া শহরের জামাতের ফেরেশতার কাছে এই কথা লেখ- যিনি আমিন, যিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি আল্লাহ্‌র সৃষ্টির মূল, তিনি এই কথা বলছেন: আমি তোমার কাজের কথা জানি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লায়দেকিয়া মণ্ডলীর দূতকে লেখ:যাঁর নাম আমেন, যিনি বিশ্বস্ত ও প্রকৃত সাক্ষী, ঈশ্বরের সকল সৃষ্টির উৎস যিনি, তিই বলছেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“লায়দিকেয়াস্থ মণ্ডলীর স্বর্গদূতের কাছে এই কথা লেখ: “যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্যসাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির উৎস তিনি বলেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লায়দিকেয়া শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ; যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্য সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির কাজ আরম্ভ করেছিলেন, তিনি এই কথা বলছেন;