Revelation 3:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তুমি ঈষদুষ্ণ, না গরম না ঠাণ্ডা, এজন্য আমি নিজের মুখ থেকে তোমাকে বমি করে ফেলে দিতে উদ্যত হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, তুমি যেহেতু নাতিশীতোষ্ণ, অর্থাৎ না উত্তপ্ত, না শীতল, তাই আমি তোমাকে আমার মুখ থেকে বমি করে ফেলতে উদ্যত হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তুমি কদুষ্ণ, না তপ্ত না শীতল, এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমার অবস্থা ঈষদুষ্ণ, না ঠাণ্ডা না গরম, তাই আমার মুখ থেকে তোমাকে আমি থু থু করে ফেলে দেব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেইজন্য তুমি ঈসৎ গরম, না গরম, না ঠান্ডা, এই জন্য আমি নিজের মুখ থেকে তোমাকে বমি করে ফেলে দেব l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তুমি ঈষদুষ্ণ, না তপ্ত না শীতল, এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি না ঠাণ্ডা না গরম, সেইজন্য আমি তোমাকে আমার মুখ থেকে থুথুর মত করে ফেলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি না ঠাণ্ডা না গরম, সেইজন্য আমি তোমাকে আমার মুখ থেকে থুথুর মত করে ফেলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কবোষ্ণ, না শীতল না উষ্ণ। তাই আমি তোমাকে আমার মুখ থেকে উদবমন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার অবস্থা ঈষদুষ্ণ, না ঠাণ্ডা না গরম, তাই আমার মুখ থেকে তোমাকে আমি থু থু করে ফেলে দেব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য তুমি ঈষৎ গরম, না গরম, না ঠান্ডা, এই জন্য আমি নিজের মুখ থেকে তোমাকে বমি করে ফেলে দেব।