Revelation 3:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বলছো আমি ধনবান, ধন সঞ্চয় করেছি, আমার কিছুরই অভাব নেই; কিন্তু জান না যে, তুমিই দুর্ভাগা, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি বলে থাকো, ‘আমি ধনী; আমি প্রচুর ধনসম্পদ সংগ্রহ করেছি, তাই আমার আর কোনও প্রয়োজন নেই।’ কিন্তু তুমি বুঝতেই পারছ না যে, তুমিই হলে দুর্দশাগ্রস্ত, কৃপার পাত্র, দরিদ্র, অন্ধ ও নগ্ন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কহিতেছ, আমি ধনবান্, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই; কিন্তু জান না যে, তুমিই দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি বল, ‘আমি ধনবান, আমি ধনসঞ্চয় করেছি, আমার কিছুরই অভাব নেই,’ কিন্তু জান না য়ে তুমি দুর্দশাগ্রস্থ, করুণার পাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি বলছ, “আমি ধনী, আমার অনেক ধনসম্পত্তি আছে, আমার কিছুরই প্রয়োজন নেই”; কিন্তু তুমি তো জান না যে, তুমিই দুঃখী, দয়ার পাত্র, গরিব, অন্ধ ও উলঙ্গ l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কহিতেছ, আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই; কিন্তু জান না যে, তুমিই দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বলছ, ‘আমি ধনী; আমি বড় লোক হয়েছি, তাই আমার কোন কিছুর অভাব নেই।’ বেশ ভাল, কিন্তু তুমি তো জান না যে, তুমি দুঃখী, দয়ার পাত্র, গরীব, অন্ধ ও উলংগ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বলছ, ‘আমি ধনী; আমি বড় লোক হয়েছি, তাই আমার কোন কিছুর অভাব নেই।’ খুব ভাল, কিন্তু তুমি তো জান না যে, তুমি দুঃখী, দয়ার পাত্র, গরীব, অন্ধ ও উলংগ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি বলে থাক, আমি ধনী, সমৃদ্ধিশালী, আমার কোন অভাব নেই। কিন্তু তুমি জান না যে তুমি কত হতভাগ্য, কৃপার পাত্র, দরিদ্র, অন্ধ এবং উলঙ্গ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি বল, “আমি ধনবান, আমি ধনসঞ্চয় করেছি, আমার কিছুরই অভাব নেই,” কিন্তু জান না যে তুমি দুর্দশাগ্রস্থ, করুণার পাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বলছ, “আমি ধনী, আমার অনেক ধন সম্পত্তি আছে, আমার কিছুরই প্রয়োজন নেই;” কিন্তু তুমি তো জান না যে, তুমিই দুঃখী, দয়ার পাত্র, গরিব, অন্ধ ও উলঙ্গ।