Revelation 3:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি জাগ্রত হও এবং অবশিষ্ট যেসব বিষয় মৃতপ্রায় হয়েছে তা সুস্থির কর; কেননা আমি তোমার কোন কাজ আমার আল্লাহ্‌র সাক্ষাতে সিদ্ধ হতে দেখি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি জেগে ওঠো! কেননা এখনও যা কিছু অবশিষ্ট আছে অথচ মৃতপ্রায়, সেগুলিতে শক্তি সঞ্চার করো, কারণ আমি তোমার কোনও কাজ আমার ঈশ্বরের দৃষ্টিতে সুসম্পূর্ণ দেখিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাগ্রৎ হও, এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃতকল্প হইল, তাহা সুস্থির কর; কেননা আমি তোমার কোন কার্য্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন জাগো৷ য়েটুকু বাকি বিষয় মৃতকল্প হল তাকে শক্তিশালী কর; কারণ তোমার কোন কাজ আমার ঈশ্বরের দৃষ্টিতে সিদ্ধ বলে দেখিনি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি জেগে ওঠ এবং বাদবাকী যারা মরে যাবার মত হয়েছে তাদের শক্তিশালী করে তোলো; কারন আমার ঈশ্বরের সামনে তোমার কোন কাজই আমি সিদ্ধ হতে দেখি নি l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাগ্রত হও, এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃতকল্প হইল, তাহা সুস্থির কর; কেননা আমি তোমার কোন কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি জেগে ওঠো এবং বাদবাকী যা মরবার মত হয়েছে তা শক্তিশালী করে তোল, কারণ আমার ঈশ্বরের সামনে তোমার কোন কাজই আমি শেষ হতে দেখি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি জেগে ওঠো এবং বাদবাকী যা মরবার মত হয়েছে তা শক্তিশালী করে তোল, কারণ আমার আল্লাহ্‌র সামনে তোমার কোন কাজই আমি শেষ হতে দেখি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেগে ওঠ, এবং তোমার যা কিছু মৃতকল্প হয়ে আছে সঞ্জীবিত কর। কারণ আমি দেখেছি, আমার ঈশ্বরের দৃষ্টিতে তোমার কোন কাজই সুসম্পন্ন হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন জাগো৷ যেটুকু বাকি বিষয় মৃতকল্প হল তাকে শক্তিশালী কর; কারণ তোমার কোন কাজ আমার ঈশ্বরের দৃষ্টিতে সিদ্ধ বলে দেখিনি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি জেগে ওঠ এবং বাদবাকী যারা মরে যাবার মত হয়েছে তাদের শক্তিশালী করে তোলো; কারণ আমার ঈশ্বরের সামনে তোমার কোন কাজই আমি সিদ্ধ হতে দেখিনি।