Revelation 3:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও সার্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে, যারা নিজ নিজ পোশাক মলিন করে নি; তারা সাদা পোশাক পরে আমার সঙ্গে যাতায়াত করবে; কেননা তারা যোগ্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও সার্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে, যারা নিজেদের পোশাক কলুষিত করেনি। তারা সাদা পোশাক পরে আমার সান্নিধ্যে জীবনযাপন করবে, কারণ তারা যোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি সার্দ্দিতে তোমার এমন কয়েকটী লোক আছে, যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই; তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে; কেননা তাহারা যোগ্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাইহোক, সার্দ্দিতে তবু এমন কিছু লোক তোমার দলে আছে যাঁরা তাদের বস্ত্র কলুষিত করে নি, তারা শুভ্র বস্ত্র পরে আমার সঙ্গে চলাফেরা করবে, কারণ তারা তার য়োগ্য৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু সার্দ্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে, যারা নিজের কাপড় চোপড় নোংরা করে নি; তারা যোগ্য লোক বলেই সাদা পোষাক পরে আমার সাথে চলাচল করবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি সার্দিতে তোমার এমন কয়েক জন লোক আছে, যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই; তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে; কেননা তাহারা যোগ্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সার্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে যারা তাদের কাপড়-চোপড়, অর্থাৎ চালচলন নোংরা করে নি। তারা যোগ্য লোক বলেই সাদা পোশাক পরে আমার সংগে চলাফেরা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সার্দিতে তোমার এমন কয়েকজন লোক আছে যারা তাদের কাপড়-চোপড়, অর্থাৎ চালচলন নোংরা করে নি। তারা যোগ্য বান্দা বলেই সাদা পোশাক পরে আমার সংগে চলাফেরা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও সার্দিসে এমন কিছু লোক রয়েছে যারা তাদের বসন অশুচি করে নি। তারা শুভ্রবাস পরিহিত হয়ে আমার সঙ্গে চলাফেরা করবে, কারণ তারা যোগ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাই হোক্, সার্দ্দিতে তবু এমন কিছু লোক তোমার দলে আছে যারা তাদের বস্ত্র কলুষিত করে নি; তারা শুভ্র বস্ত্র পরে আমার সঙ্গে চলাফেরা করবে, কারণ তারা তার যোগ্য৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সার্দ্দিতে তোমার এমন কয়েক জন লোকের নাম আছে, যারা নিজের কাপড় চোপড় নোংরা করে নি; তারা যোগ্য লোক বলেই সাদা পোষাক পরে আমার সাথে চলাচল করবে।