Revelation 3:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে জয় করে, সে এই রকম সাদা পোশাক পরবে এবং আমি তার নাম কোনক্রমেই জীবন-কিতাব থেকে মুছে ফেলবো না, কিন্তু আমার পিতার ও তাঁর ফেরেশতাদের সাক্ষাতে তার নাম স্বীকার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বিজয়ী হবে, সেও তাদের মতোই সাদা পোশাক পরবে। আমি জীবনপুস্তক থেকে তার নাম কখনও মুছে ফেলব না, কিন্তু আমার পিতার ও তাঁর দূতদের সামনে তার নাম স্বীকার করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে জয় করে, সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে; এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন-পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাঁহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে জযী হয়, সে ঐরকম শুভ্র পোশাক পরবে; আর আমি কোন মতেই তার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলব না, আমি স্বীকার করব য়ে সে আমার৷ আমার পিতার সামনে ও তাঁর স্বর্গদূতদের সামনে আমি একথা বলব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে জয়ী হবে, সে এই রকম সাদা পোষাক পরবে; এবং আমি কখনো তার নাম জীবন-পুস্তক থেকে মুছে ফেলব না, বরং আমার পিতা ও তাঁর দূতদের সামনে আমি তাকে স্বীকার করবl
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে জয় করে, সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে; এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন-পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাঁহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে জয়ী হবে সে এই রকম সাদা পোশাক পরবে। জীবন-বই থেকে তার নাম আমি কখনও মুছে ফেলব না, বরং আমার পিতা ও তাঁর দূতদের সামনে আমি তাকে স্বীকার করে নেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে জয়ী হবে সে এই রকম সাদা পোশাক পরবে। জীবন্তকিতাব থেকে তার নাম আমি কখনও মুছে ফেলব না, বরং আমার পিতা ও তাঁর ফেরেশতাদের সামনে আমি তাকে স্বীকার করে নেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে বিজয়ী হবে তাকে শুভ্রবাস পরানো হবে। আমি তার নাম জীবনপুস্তক থেকে মুছে ফেলব না। আমার পিতা এবং তাঁর দূতবৃন্দের সমক্ষে আমি তাকে স্বীকৃতি দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে জয়ী হয়, সে ঐরকম শুভ্র পোশাক পরবে; আর আমি কোন মতেই তার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলব না, আমি স্বীকার করব যে সে আমার৷ আমার পিতার সামনে ও তাঁর স্বর্গদূতদের সামনে আমি একথা বলব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জয়ী হবে, সে এই রকম সাদা পোষাক পরবে; এবং আমি কখনো তার নাম জীবন পুস্তক থেকে মুছে ফেলব না, বরং আমার পিতা ও তাঁর দূতদের সামনে আমি তাকে স্বীকার করব।