Revelation 3:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফিলাদিল্‌ফিয়ায় অবস্থিত মণ্ডলীর ফেরেশতাকে লিখ— যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি “দাউদের চাবি ধারণ করেন, যিনি খুললে কেউ রুদ্ধ করে না ও রুদ্ধ করলে কেউ খোলে না,” তিনি এই কথা বলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ফিলাদেলফিয়ায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো: যিনি পবিত্র ও সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, তিনিই একথা বলেন: তিনি যা খোলেন, কেউ তা বন্ধ করতে পারে না এবং তিনি যা বন্ধ করেন, কেউ তা খুলতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফিলাদিল্‌ফিয়াস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি “দায়ূদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না, ও রুদ্ধ করিলে কেহ খুলে না,” তিনি এই কথা কহেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ফিলাদিল্ফিয়ার মণ্ডলীর স্বর্গদূতদের কাছে লেখ: ‘যিনি পবিত্র ও যিনি সত্য তিনি তোমায় একথা বলছেন৷ তাঁর কাছে দাযূদের চাবি আছে; তিনি খুললে কেউ তা বন্ধ করতে পারে না বা বন্ধ করলে কেউ তা খুলতে পারে না৷ তিনিই একথা বলছেন:
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফিলাদিলফিয়া শহরের মন্ডলীর দূতের কাছে লেখ; - যিনি পবিত্র ও সত্য যাঁর কাছে “দায়ূদের চাবি আছে, যিনি খুললে কেউ বন্ধ করতে পারে না, বন্ধ করলে কেউ খুলতে পারে না,” তিনি এই কথা বলছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফিলাদিল্‌ফিয়াস্থ মণ্ডলীর দূতকে লিখ- যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি “দায়ূদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না, ও রুদ্ধ করিলে কেহ খুলে না,” তিনি এই কথা কহেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ফিলাদিল্‌ফিয়া শহরের মণ্ডলীর দূতের কাছে এই কথা লেখ- যিনি পবিত্র ও সত্য, যাঁর কাছে দায়ূদের চাবি আছে, যিনি খুললে কেউ বন্ধ করতে পারে না এবং বন্ধ করলে কেউ খুলতে পারে না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ফিলাদেলফিয়া শহরের জামাতের ফেরেশতার কাছে এই কথা লেখ- যিনি পবিত্র ও সত্য, যাঁর কাছে দাউদের চাবি আছে, যিনি খুললে কেউ বন্ধ করতে পারে না এবং বন্ধ করলে কেউ খুলতে পারে না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিলাডেলফিয়া মণ্ডলীর দূতকে লেখ:যিনি পবিত্র সত্য স্বরূপ, —দাউদের চাবি রয়েছে তাঁর কাছে, তিনি কুলে দিলে কেউ বন্ধ করতে পারে না কিম্বা বন্ধ করলে কেউ খুলতে পারে না, —তিনি বলছেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ফিলাদিলফিয়ার মণ্ডলীর স্বর্গদূতদের কাছে লেখ: “যিনি পবিত্র ও যিনি সত্য তিনি তোমায় একথা বলছেন৷ তাঁর কাছে দায়ুদের চাবি আছে; তিনি খুললে কেউ তা বন্ধ করতে পারে না বা বন্ধ করলে কেউ তা খুলতে পারে না৷ তিনিই একথা বলছেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফিলাদিলফিয়া শহরের মণ্ডলীর দূতের কাছে লেখ; যিনি পবিত্র ও সত্য যাঁর কাছে “দায়ূদের চাবি আছে, যিনি খুললে কেউ বন্ধ করতে পারে না, বন্ধ করলে কেউ খুলতে পারে না,” তিনি এই কথা বলছেন,