Revelation 3:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শয়তানের সমাজের যে লোকেরা নিজেদের ইহুদী বললেও ইহুদী নয়, কিন্তু মিথ্যা কথা বলে, তুমি দেখবে, তাদের দশা আমি কি করি। দেখ, আমি তোমার পায়ের কাছে তাদেরকে উপস্থিত করে অবনত করাব; এবং তারা জানতে পারবে যে, আমি তোমাকে মহব্বত করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, যারা শয়তানের সমাজের লোক, যারা নিজেদের ইহুদি বলে দাবি করলেও ইহুদি নয়, তারা মিথ্যাবাদী—আমি তাদের নিয়ে এসে তোমার পায়ে প্রণাম করতে বাধ্য করব, আর তারা স্বীকার করবে যে, আমি তোমাকে ভালোবেসেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, শয়তানের সমাজের যে লোকেরা আপনাদিগকে যিহূদী বলিলেও যিহূদী নয়, কিন্তু মিথ্যা কথা বলে, তাহাদের কোন কোন লোককে ইহাই দিব; দেখ, আমি তোমার চরণসমীপে তাহাদিগকে উপস্থিত করিয়া প্রণিপাত করাইব; এবং তাহারা জানিতে পারিবে যে, আমি তোমাকে প্রেম করিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শোন! শয়তানের দলের য়ে লোকেরা ইহুদী না হয়েও মিথ্যাভাবে নিজেদের ইহুদী বলে তাদের আমি তোমার পায়ের সামনে নিয়ে এসে প্রণাম করাব৷ আমি তাদের জানাবো য়ে আমি তোমাকে ভালবেসেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দেখ, যে লোকেরা নিজেদের যিহূদী বলে অথচ যিহূদী নয়, কিন্তু মিথ্যা কথা বলে, শয়তানের দলের সেই লোকদের আমি তোমার কাছে আনাব এবং তোমার পায়ে প্রণাম করাব; এবং তারা জানতে পারবে যে, আমি তোমাকে ভালোবাসি l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, শয়তানের সমাজের যে লোকেরা আপনাদিগকে যিহূদী বলিলেও যিহূদী নয়, কিন্তু মিথ্যা কথা বলে, তাহাদের কোন কোন লোককে ইহাই দিব; দেখ, আমি তোমার চরণ সমীপে তাহাদিগকে উপস্থিত করিয়া প্রণিপাত করাইব; এবং তাহারা জানিতে পারিবে যে, আমি তোমাকে প্রেম করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা নিজেদের যিহূদী বলে অথচ যিহূদী নয়, শয়তানের দলের সেই মিথ্যাবাদী লোকদের আমি তোমার কাছে আনাব এবং তোমার পায়ে প্রণাম করাব, আর তাদের জানিয়ে দেব যে, আমি তোমাকে ভালবাসি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা নিজেদের ইহুদী বলে অথচ ইহুদী নয়, শয়তানের দলের সেই মিথ্যাবাদী লোকদের আমি তোমার কাছে আনাব এবং তোমার পায়ে কদমবুসি করাব, আর তাদের জানিয়ে দেব যে, আমি তোমাকে মহব্বত করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শয়তানের সমাজভুক্ত যে সব লোক নিজেদের ইহুদী বলে পরিচয় দেয় অথচ তা নয়, তারা মিথ্যাবাদী, তুমি দেখবে তাদের কি দশা আমি করি। আমি তাদের তোমার পায়ে পড়ে প্রণাম করতে বাধ্য করব। তারা জানবে যে আমি তোমাদের ভালবাসি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোন! শয়তানের দলের যে লোকরা ইহুদী না হয়েও মিথ্যাভাবে নিজেদের ইহুদী বলে তাদের আমি তোমার পায়ের সামনে নিয়ে এসে প্রণাম করাব৷ আমি তাদের জানাবো যে আমি তোমাকে ভালবেসেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, যে লোকেরা নিজেদের যিহুদী বলে অথচ যিহুদী নয়, কিন্তু মিথ্যা কথা বলে, শয়তানের সমাজের সেই লোকদের আমি তোমার কাছে আনাব এবং তোমার পায়ে প্রণাম করাব; এবং তারা জানতে পারবে যে, আমি তোমাকে ভালবাসি।