Revelation 4:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তখনই রূহে আবিষ্ট হলাম; আর দেখ, বেহেশতে একটি সিংহাসন স্থাপিত, সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সেই মুহূর্তেই পবিত্র আত্মায় আবিষ্ট হলাম এবং দেখলাম আমার সামনে স্বর্গের সিংহাসন রাখা আছে এবং এক ব্যক্তি তার উপরে উপবিষ্ট।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তখনই আত্মাবিষ্ট হইলাম; আর দেখ, স্বর্গে এক সিংহাসন স্থাপিত, সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়া আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মুহূর্তের মধ্যে আমি আত্মাবিষ্ট হলাম, আমার সামনে স্বর্গে এক সিংহাসন ছিল, সেই সিংহাসনের ওপর একজন বসেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখনই আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গে একটা সিংহাসন দেখতে পেলাম l আমি দেখলাম সেই সিংহাসনে একজন বসে আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তখনই আত্মাবিষ্ট হইলাম; আর দেখ, স্বর্গে এক সিংহাসন স্থাপিত, সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়া আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তখনই আমি পবিত্র আত্মার বশে স্বর্গে একটা সিংহাসন দেখতে পেলাম। আমি দেখলাম, সেই সিংহাসনে একজন বসে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তখনই আমি পাক-রূহের বশে বেহেশতে একটা সিংহাসন দেখতে পেলাম। আমি দেখলাম, সেই সিংহাসনে একজন বসে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তৎক্ষনাৎ পবিত্র আত্মায় আবিষ্ট হলাম। দেখলাম, স্বর্গে রয়েছে এক সিংহাসন, তার উপরে আসীন এক ব্যক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মুহূর্তের মধ্যে আমি আত্মাবিষ্ট হলাম, আমার সামনে স্বর্গে এক সিংহাসন ছিল, সেই সিংহাসনের ওপর একজন বসেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখনই আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে স্বর্গে একটা সিংহাসন দেখতে পেলাম। আমি দেখলাম সেই সিংহাসনে একজন বসে আছেন।