Revelation 4:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি বসে আছেন, তিনি দেখতে সূর্যকান্তের ও সার্দীয় মণির মত; আর সেই সিংহাসনের চারদিকে মেঘধনুক, তা দেখতে মরকত মণির মত;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং উপবিষ্ট সেই ব্যক্তির চেহারা সূর্যকান্ত ও সার্দীয় মণির মতো। সেই সিংহাসনকে ঘিরে ছিল পান্নার মতো এক মেঘধনু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি বসিয়া আছেন, তিনি দেখিতে সূর্য্যকান্তের ও সার্দ্দীয় মণির তুল্য; আর সেই সিংহাসনের চারিদিকে মেঘধনুক, তাহা দেখিতে মরকত মণির তুল্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যিনি সেখানে বসেছিলেন, তাঁর দেহ সূর্য়কান্ত ও সার্দীয় মণির মত অত্য়ুজ্জ্বল৷ সেই সিংহাসনের চারদিকে পান্নার মতো ঝলমলে মেঘধনুক ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিনি বসে আছেন, তাঁর চেহারা ঠিক সূর্য্যকান্ত ও সার্দ্দিয় মণির মত; সিংহাসনটার চারিদিকে একটা মেঘধনুক ছিল, সেটা দেখতে ঠিক একটা পান্না মণির মত l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি বসিয়া আছেন, তিনি দেখিতে সূর্যকান্তের ও সার্দীয় মণির তুল্য; আর সেই সিংহাসনের চারিদিকে মেঘধনুক, তাহা দেখিতে মরকত মণির তুল্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর চেহারা ঠিক হীরা ও সার্দীয় মণির মত। সিংহাসনটার চারদিকে একটা মেঘধনুক ছিল; সেটা দেখতে ঠিক একটা পান্নার মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর চেহারা ঠিক হীরা ও সার্দীয় মণির মত। সিংহাসনটার চারদিকে একটা রংধনু ছিল; সেটা দেখতে ঠিক একটা পান্নার মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিংহাসনে উপবেশনকারীর রূপ সূর্যকান্ত মণির মত, সার্দিসের মাণিক্যের মত। সিংহাসন ঘিরে রয়েছে এক মেঘধনু যার শোভা মরকত মণির মত।স্বর্গীয় উপাসনা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিনি সেখানে বসেছিলেন, তাঁর দেহ সূর্য্যকান্ত ও সার্দীয় মণির মত অত্যুজ্জ্বল৷ সেই সিংহাসনের চারদিকে পান্নার মতো ঝলমলে মেঘধনুক ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি বসে আছেন, তাঁর চেহারা ঠিক সূর্য্যকান্ত ও সার্দ্দিয় মণির মত; সিংহাসনটার চারিদিকে একটা মেঘধনুক ছিল, সেটা দেখতে ঠিক একটা পান্না মণির মত।