Revelation 4:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সিংহাসন থেকে বিদ্যুৎ, ভয়ংকর আওয়াজ ও মেঘ-গর্জন বের হচ্ছে; এবং সেই সিংহাসনের সম্মুখে সাতটি প্রদীপ জ্বলছে, তা আল্লাহ্র সাতটি রূহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সিংহাসন থেকে নির্গত হচ্ছিল বিদ্যুতের ঝলক, গুরুগম্ভীর ধ্বনি ও বজ্রপাতের গর্জন। সিংহাসনের সামনে রাখা ছিল সাতটি জ্বলন্ত প্রদীপ, যেগুলি ঈশ্বরের সপ্ত-আত্মা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সিংহাসন হইতে বিদ্যুৎ, রব ও মেঘগর্জ্জন বাহির হইতেছে; এবং সেই সিংহাসনের সম্মুখে অগ্নিময় সপ্ত প্রদীপ জ্বলিতেছে, তাহা ঈশ্বরের সপ্ত আত্মা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সিংহাসন থেকে বিদ্য়ুতের ঝলকানি, গুরু গুরু শব্দ ও বজ্রধ্বনি নির্গত হচ্ছিল; আর সেই সিংহাসনের সামনে সাতটি মশাল জ্বলছিল৷ সাতটি আগুনের মশাল ঈশ্বরের সেই সপ্ত আত্মার প্রতীক;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই সিংহাসনটা থেকে বিদুৎ এর শব্দ ও মেঘ গর্জন হচ্ছিল l সিংহাসনের সামনে সাতটি বাতি জ্বলছিল, সেই বাতিগুলো ঈশ্বরের সাতটি আত্মা l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সিংহাসন হইতে বিদ্যুৎ, রব ও মেঘগর্জন বাহির হইতেছে; এবং সেই সিংহাসনের সম্মুখে অগ্নিময় সপ্ত প্রদীপ জ্বলিতেছে, তাহা ঈশ্বরের সপ্ত আত্মা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সিংহাসনটা থেকে বিদ্যুৎ, ভয়ংকর শব্দ ও বাজের শব্দ বের হচ্ছিল। সিংহাসনের সামনে সাতটা বাতি জ্বলছিল। সেই বাতিগুলো ঈশ্বরের সাতটি আত্মা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সিংহাসনটা থেকে বিদ্যুৎ, ভয়ংকর আওয়াজ ও বাজের আওয়াজ বের হচ্ছিল। সিংহাসনের সামনে সাতটা বাতি জ্বলছিল। সেই বাতিগুলো আল্লাহ্র সাতটি রূহ্।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সিংহাসন থেকে নির্গত হচ্ছে বিদ্যুৎশিখা, ধ্বনিতরঙ্গ ও বজ্রনিনাদ। সিংহাসনের সম্মুখে জ্বলছে সাতটি দীপ্ত প্রদীপ, ঈশ্বরের সপ্ত আত্মা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সিংহাসন থেকে বিদ্যুতের ঝলকানি, গুরু গুরু শব্দ ও বজ্রধ্বনি নির্গত হচ্ছিল; আর সেই সিংহাসনের সামনে সাতটি মশাল জ্বলছিল৷ সাতটি আগুনের মশাল ঈশ্বরের সেই সপ্ত আত্মার প্রতীক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সিংহাসনটা থেকে বিদ্যুৎ এর শব্দ ও মেঘ গর্জন হচ্ছিল। সিংহাসনের সামনে সাতটি বাতি জ্বলছিল, সেই বাতিগুলো ঈশ্বরের সাতটি আত্মা।