Revelation 4:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সিংহাসনের সম্মুখে যেন স্ফটিকের মত স্বচ্ছ একটি কাচের সমুদ্র আছে এবং সিংহাসনের মধ্যে ও সিংহাসনের চারদিকে চার জন প্রাণী আছেন; তাঁরা সম্মুখে ও পিছনে চোখে পরিপূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, সিংহাসনের সামনেটা ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, যেন কাচের একটি সমুদ্র। মাঝখানে, সিংহাসনের চারদিকে ছিলেন চার জীবন্ত প্রাণী, এবং তাদের সামনের ও পেছনের দিক ছিল চোখে পরিপূর্ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই সিংহাসনের সম্মুখে যেন স্ফটিকবৎ কাচময় এক সমুদ্র আছে, এবং সিংহাসনের মধ্যে ও সিংহাসনের চারিদিকে চারি প্রাণী আছেন; তাঁহারা সম্মুখে ও পশ্চাতে চক্ষুতে পরিপূর্ণ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর সেই সিংহাসনের সামনে ছিল কাঁচের মতো সমুদ্র, যা স্ফটিকের মতো স্বচ্ছ৷ সিংহাসনের সামনে এবং সিংহাসনের চারদিকে চারজন প্রাণী ছিল যাদের সামনে ও পেছনে সর্বাঙ্গ চোখে ভরা ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই সিংহাসনের সামনে যেন স্ফটিকের মত পরিষ্কার একটা কাঁচের সমুদ্র ছিল l সিংহাসনের চারপাশে চারটি জীবন্ত প্রাণী ছিল, তাদের সামনের ও পিছনের দিক চোখে ভরা ছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সিংহাসনের সম্মুখে যেন স্ফটিকবৎ কাচময় সমুদ্র আছে, এবং সিংহাসনের মধ্যে ও সিংহাসনের চারিদিকে চারি প্রাণী আছেন; তাঁহারা সম্মুখে ও পশ্চাতে চক্ষুতে পরিপূর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সিংহাসনের সামনে যেন স্ফটিকের মত পরিষ্কার একটা কাচের সমুদ্র ছিল। সেই সিংহাসনগুলোর মাঝখানের সিংহাসনটার চারপাশে চারজন জীবন্ত প্রাণী ছিলেন। তাঁদের সামনের ও পিছনের দিক চোখে ভরা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সিংহাসনের সামনে যেন স্ফটিকের মত পরিষ্কার একটা কাচের সমুদ্র ছিল। সেই সিংহাসনগুলোর মাঝখানের সিংহাসনটার চারপাশে চারজন প্রাণী ছিলেন। তাঁদের সামনের ও পিছনের দিক চোখে ভরা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনে হচ্ছিল, সিংহাসনের সামনে রয়েছে স্ফটিকের মত স্বচ্ছ এক কাচের সমুদ্র। সিংহাসন ঘিরে চারিদিকে বিদ্যমান চার প্রাণী। তাঁদের সম্মুখ ও পশ্চাদ্ভাগ চক্ষুতে পরিপূর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সেই সিংহাসনের সামনে ছিল কাঁচের মতো সমুদ্র যা স্ফটিকের মতো স্বচ্ছ৷ সিংহাসনের সামনে এবং সিংহাসনের চারদিকে চারজন প্রাণী ছিল যাদের সামনে ও পেছনে সর্বাঙ্গ চোখে ভরা ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই সিংহাসনের সামনে যেন স্ফটিকের মত পরিষ্কার একটা কাঁচের সমুদ্র ছিল। সিংহাসনের চারপাশে চারটি জীবন্ত প্রাণী ছিল, তাদের সামনের ও পিছনের দিক চোখে ভরা ছিল।