Revelation 4:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথম প্রাণী সিংহের মত, দ্বিতীয় প্রাণী বাছুরের মত, তৃতীয় প্রাণী মানুষের মত মুখমণ্ডলবিশিষ্ট এবং চতুর্থ প্রাণী উড়ন্ত ঈগল পাখির মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম জীবন্ত প্রাণী ছিলেন সিংহের মতো, দ্বিতীয়জন ছিলেন বলদের মতো, তৃতীয় জনের মুখমণ্ডল ছিল মানুষের মতো, চতুর্থজন ছিলেন উড়ন্ত ঈগলের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথম প্রাণী সিংহের তুল্য, দ্বিতীয় প্রাণী গোবৎসের তুল্য, তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখমণ্ডলবিশিষ্ট, এবং চতুর্থ প্রাণী উড্ডীয়মান ঈগল পক্ষীর তুল্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রথম প্রাণীটি দেখতে সিংহের মতো, দ্বিতীয় প্রাণীটি ষাঁড়ের মতো, তৃতীয় প্রাণীটির মুখ মানুষের মুকের মতো৷ চতুর্থ প্রাণীটি উড়ন্ত ঈগলের মতো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রথম জীবন্ত প্রাণীটি সিংহের মত, দ্বিতীয় জীবন্ত প্রাণীটি বাছুরের মত, তৃতীয় জীবন্ত প্রাণীটির মুখের চেহারা মানুষের মত এবং চতুর্থ জীবন্ত প্রাণীটি উড়ছে এমন ঈগল পাখীর মত l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথম প্রাণী সিংহের তুল্য, দ্বিতীয় প্রাণী গোবৎসের তুল্য, তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখমণ্ডলবিশিষ্ট, এবং চতুর্থ প্রাণী উড্ডীয়মান ঈগল পক্ষীর তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম জীবন্ত প্রাণীটির চেহারা সিংহের মত, দ্বিতীয়টির বাছুরের মত, তৃতীয়টির মানুষের মত এবং চতুর্থটির উড়ন্ত ঈগল পাখীর মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম প্রাণীটির চেহারা সিংহের মত, দ্বিতীয়টির বাছুরের মত, তৃতীয়টির মানুষের মত এবং চতুর্থটির উড়ন্ত ঈগল পাখীর মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম প্রাণী সিংহ সদৃশ, দ্বিতীয় প্রাণী বৃষ সদৃশ, তৃতীয় প্রাণী উড়ন্ত ঈগল পাখির মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম প্রাণীটি দেখতে সিংহের মতো, দ্বিতীয় প্রাণীটি ষাঁড়ের মতো, তৃতীয় প্রাণীটির মুখ মানুষের মুখের মতো৷ চতুর্থ প্রাণীটি উড়ন্ত ঈগলের মতো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথম জীবন্ত প্রাণীটি সিংহের মত, দ্বিতীয় জীবন্ত প্রাণীটি বাছুরের মত, তৃতীয় জীবন্ত প্রাণীটির মুখের চেহারা মানুষের মত এবং চতুর্থ জীবন্ত প্রাণীটি উড়ছে এমন ঈগল পাখীর মত।