Revelation 5:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি দৃষ্টিপাত করলাম এবং সেই সিংহাসন ও প্রাণীদের ও প্রাচীনদের চারদিকে অনেক ফেরেশতার কণ্ঠস্বর শুনলাম; তাঁদের সংখ্যা হাজার হাজার, কোটি কোটি। তাঁরা উচ্চৈঃস্বরে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি দৃষ্টিপাত করলাম এবং হাজার হাজার ও অযুত অযুত স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তাঁরা সেই সিংহাসন ও জীবন্ত প্রাণীদের ও প্রাচীনদের ঘিরে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি দৃষ্টি করিলাম, এবং সেই সিংহাসনের ও প্রাণিবর্গের ও প্রাচীনবর্গের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম; তাঁহাদের সংখ্যা অযুত গুণ অযুত ও সহস্র গুণ সহস্র।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমি তাকালাম, আর সেই সিংহাসন, জীবন্ত প্রাণী ও প্রাচীনদের চারদিকে অনেক স্বর্গদূতের কন্ঠস্বর শুনতে পেলাম৷ তারা সংখ্যায় লক্ষ লক্ষ, কোটি কোটি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর আমি চেয়ে দেখেছিলাম ও সেই সিংহাসনের, জীবন্ত প্রাণীদের ও নেতাদের চারদিকে অনেক স্বর্গ দূতের গলার আওয়াজ শুনেছিলাম; তাঁরা সংখ্যায় ছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি দৃষ্টিপাত করিলাম, এবং সেই সিংহাসনের ও প্রাণীবর্গের ও প্রাচীনবর্গের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম; তাঁহাদের সংখ্যা অযুত গুণ অযুত ও সহস্র গুণ সহস্র। তাঁহারা উচ্চৈঃস্বরে কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি চেয়ে দেখলাম; আর আমি সেই সিংহাসন, জীবন্ত প্রাণী ও নেতাদের চারদিকে অনেক স্বর্গদূতের কণ্ঠস্বর শুনলাম। সেই স্বর্গদূতেরা ছিলেন সংখ্যায় হাজার হাজার, কোটি কোটি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি চেয়ে দেখলাম; আর আমি সেই সিংহাসন, প্রাণী ও নেতাদের চারদিকে অনেক ফেরেশতার কণ্ঠস্বর শুনলাম। সেই ফেরেশতারা ছিলেন সংখ্যায় হাজার হাজার, কোটি কোটি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি দেখলাম, সিংহাসন, প্রাণী চতুষ্টয় ও প্রবীণবৃন্দকে ঘিরে দাঁড়িয়ে আছেন সহস্র সহস্র, অযুত অযুত স্বর্গদূত। শুনতে পেলাম তাঁদের কণ্ঠস্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি তাকালাম, আর সেই সিংহাসন, জীবন্ত প্রাণী ও প্রাচীনদের চারদিকে অনেক স্বর্গদূতের কন্ঠস্বর শুনতে পেলাম৷ তারা সংখ্যায় লক্ষ লক্ষ, কোটি কোটি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি চেয়ে দেখেছিলাম ও সেই সিংহাসনের, জীবন্ত প্রাণীদের ও নেতাদের চারদিকে অনেক স্বর্গদূতের গলার আওয়াজ শুনেছিলাম; তাঁরা সংখ্যায় ছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি।