Revelation 5:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি আরও শুনলাম, বেহেশতে ও দুনিয়াতে ও দুনিয়ার নিচে ও সমুদ্রের উপরে যেসব সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুই এই কথা বলছে, ‘যিনি সিংহাসনে বসে আছেন, তাঁর প্রতি ও মেষশাবকের প্রতি শুকরিয়া ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগপর্যায়ের যুগে যুগে বর্তুক।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমি শুনতে পেলাম স্বর্গ ও পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সবকিছুর মধ্যে যা আছে সে সমস্ত গাইছে: “যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর ও মেষশাবকের প্রশংসা ও সম্মান, মহিমা ও পরাক্রম, চিরকাল যুগে যুগে হোক!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নীচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু, এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে, সমস্তেরই এই বাণী শুনিলাম, ‘যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাঁহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্ত্তৃত্ব যুগপর্য্যায়ের যুগে যুগে বর্ত্তুক।’
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমি স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর নীচে ও সমুদ্রের মধ্যে সমস্ত প্রাণী এবং আর যা কিছু সেইসব জায়গাতে ছিল তাদের এই বাণী শুনলাম: ‘যিনি সিংহাসনে বসে আছেন তাঁর ও মেষশাবকের প্রতি প্রশংসা, সম্মান, মহিমা ও পরাক্রম যুগে যুগে বর্ষিত হোক্৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর স্বর্গে, পৃথিবীতে ও পৃথিবীর গভীরে ও সমুদ্রের যত প্রাণী আছে এমন কি সেগুলোর ভেতরে আর যা কিছু আছে, সকলকে আমি এই কথা বলতে শুনলাম, “সিংহাসনের ওপরে তাঁর ও সেই মেষশিশুর যিনি বসে আছেন চিরকাল প্রশংসা, সম্মান, ক্ষমতা এবং গৌরব হোক ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু, এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে, সমস্তেরই এই বাণী শুনিলাম, ‘যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাঁহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগপর্যায়ের যুগে যুগে বর্তুক।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর গভীরে ও সমুদ্রে যত প্রাণী আছে, এমন কি, সেগুলোর মধ্যে আর যা কিছু আছে সকলকে আমি এই কথা বলতে শুনলাম: “সিংহাসনের উপরে যিনি বসে আছেন তাঁর এবং সেই মেষ-শিশুর প্রশংসা, সম্মান, গৌরব ও ক্ষমতা চিরকাল থাকুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বেহেশতে, দুনিয়াতে, দুনিয়ার গভীরে ও সমুদ্রে যত প্রাণী আছে, এমন কি, সেগুলোর মধ্যে আর যা কিছু আছে সকলকে আমি এই কথা বলতে শুনলাম: “সিংহাসনের উপরে যিনি বসে আছেন তাঁর এবং সেই মেষ-শাবকের প্রশংসা, সম্মান, গৌরব ও ক্ষমতা চিরকাল থাকুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরও শুনলাম, স্বর্গ মর্ত্য, পাতাল ও সমুদ্র গর্ভের সকল সৃষ্ট বস্তু স্তবে মুখর হয়েছেঃ “স্তুতি মহিমা, গৌরব ও পরাক্রমযুগে যুগে, কালে কালেসিংহাসনে আসীন ঈশ্বর এবংমেষশাবকের প্রতি নিবেদিত হোক।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি স্বর্গে, পৃথিবীতে, পৃথিবীর নীচে ও সমুদ্রের মধ্যে সমস্ত প্রাণী এবং আর যা কিছু সেইসব জায়গাতে ছিল তাদের এই বাণী শুনলাম: “যিনি সিংহাসনে বসে আছেন তাঁর ও মেষশাবকের প্রতি প্রশংসা, সম্মান, মহিমা ও পরাক্রম যুগে যুগে বর্ষিত হোক্্৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর স্বর্গে, পৃথিবীতে ও পাতালে ও সমুদ্রের যত প্রাণী আছে এমনকি সেগুলোর ভেতরে আর যা কিছু আছে, সকলকে আমি এই কথা বলতে শুনলাম, “সিংহাসনের ওপরে তাঁর ও সেই মেষশিশুর যিনি বসে আছেন চিরকাল ধন্যবাদ, সম্মান, ক্ষমতা এবং গৌরব হোক।”