Revelation 5:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি দেখলাম, এক শক্তিশালী ফেরেশতা জোর গলায় এই কথা ঘোষণা করছেন, ঐ কিতাব ও তার সীলমোহরগুলো খুলবার যোগ্য কে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমি এক শক্তিশালী দূতকে দেখলাম, যিনি উচ্চকণ্ঠে ঘোষণা করছেন, “এই সিলমোহরগুলি ভেঙে পুঁথিটি খোলার যোগ্য কে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি দেখিলাম, এক শক্তিমান্‌ দূত মহারবে এই কথা ঘোষণা করিতেছেন, ঐ পুস্তক খুলিবার ও তাহার মুদ্রা সকল খুলিবার যোগ্য কে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর আমি এক শক্তিমান স্বর্গদূতকে দেখলাম, যিনি চিত্‌কার করে বলছেন, ‘এটি খুলতে পারে ও তার সীলমোহরগুলি ভাঙ্গতে পারে কার এমন য়োগ্যতা আছে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি একজন শক্তিশালী স্বর্গদূতকে জোর গলায় বলতে শুনেছিলাম, “কে এই সীলমোহরগুলো ভেঙে বইটা খোলবার যোগ্য?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি দেখিলাম, এক শক্তিমান দূত মহারবে এই কথা ঘোষণা করিতেছেন, ঐ পুস্তক খুলিবার ও তাহার মুদ্রা সকল খুলিবার যোগ্য কে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি একজন শক্তিশালী স্বর্গদূতকে জোর গলায় এই কথা বলতে শুনলাম, “কে এই সীলমোহরগুলো ভেংগে বইটা খুলবার যোগ্য?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি একজন শক্তিশালী ফেরেশতাকে জোর গলায় এই কথা বলতে শুনলাম, “কে এই সীলমোহরগুলো ভেংগে কিতাবটা খুলবার যোগ্য?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখলাম, এক মহাপরাক্রান্ত স্বর্গদূত উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, “সীলমোহর ভেঙ্গে এই গ্রন্থ খোলার যোগ্যতা কার আছে?” —
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমি এক শক্তিমান স্বর্গদূতকে দেখলাম, যিনি চিৎকার করে বলছেন, “এটি খুলতে পারে ও তার সীলমোহরগুলি ভাঙ্গতে পারে কার এমন যোগ্যতা আছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি একজন শক্তিশালী স্বর্গদূতকে জোর গলায় বলতে শুনেছিলাম, “কে এই সীলমোহরগুলো ভেঙে বইটা খোলবার যোগ্য?”