Revelation 5:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বেহেশতে বা দুনিয়াতে বা দুনিয়ার নিচে সেই কিতাব খুলতে অথবা তার প্রতি দৃষ্টিপাত করতে কারো সাধ্য হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু স্বর্গে বা পৃথিবীতে বা পাতালে, কেউই ওই পুঁথিটি খুলতে বা তার ভিতরে দৃষ্টিপাত করতে সক্ষম হল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু স্বর্গে কি পৃথিবীতে কি পৃথিবীর নীচে সেই পুস্তক খুলিতে অথবা তাহার প্রতি দৃষ্টি করিতে কাহারও সাধ্য হইল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু কি স্বর্গে, কি পৃথিবীতে, কি পৃথিবীর নীচে কেউ পুস্তকটি না পারল খুলতে, না পারল তার ভেতরে কি আছে তা দেখতে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
স্বর্গে বা পৃথিবীতে কিংবা পৃথিবীর গভীরে কেউই সেই বইটা খুলতেও পারল না অথবা ইহা পড়তেও পারল না ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু স্বর্গে কি পৃথিবীতে কি পৃথিবীর নিচে সেই পুস্তক খুলিতে অথবা তাহার প্রতি দৃষ্টিপাত করিতে কাহারও সাধ্য হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু স্বর্গে বা পৃথিবীতে কিম্বা পৃথিবীর গভীরে কেউই সেই বইটা খুলতে পারল না, ভিতরে দেখতেও পারল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বেহেশতে বা দুনিয়াতে কিংবা দুনিয়ার গভীরে কেউই সেই কিতাবটা খুলতে পারল না, ভিতরে দেখতেও পারল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু স্বর্গে, মর্ত্যে বা পাতালে এমন কাউকে পাওয়া গেলে না যার ঐ গ্রন্থ খোলার ও তাতে কি লেখা আছে তা পড়ার যোগ্যতা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু স্বর্গে, পৃথিবীতে অথবা পৃথিবীর নীচে কেউ পুস্তকটি না পারল খুলতে, না পারল তার ভেতরে কি আছে তা দেখতে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্বর্গে বা পৃথিবীতে কিংবা পাতালেও কেউই সেই বইটা খুলতেও পারল না অথবা এটা পড়তেও পারল না।