Revelation 5:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা একটি নতুন গজল গাইলেন, বললেন, ‘তুমি ঐ কিতাব গ্রহণ করার ও তার সীলমোহরগুলো খুলবার যোগ্য; কেননা তুমি হত হয়েছ এবং নিজের রক্ত দ্বারা সমস্ত বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ থেকে আল্লাহ্র জন্য লোকদেরকে ক্রয় করেছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাঁরা একটি নতুন গীত গাইলেন: “তুমি ওই পুঁথি গ্রহণ করার ও তার সিলমোহর খোলার যোগ্য, কারণ তোমাকে হত্যা করা হয়েছিল, আর তোমার রক্ত দ্বারা তুমি ঈশ্বরের জন্য সব গোষ্ঠী ও ভাষাভাষী ও জাতি ও দেশ থেকে মানুষদের কিনে নিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা এক নূতন গীত গান করেন, বলেন, ‘তুমি ঐ পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য; কেননা তুমি হত হইয়াছ, এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা মেষশাবকের জন্য এক নতুন গীত গাইছিলেন: ‘তুমি ঐ পুস্তকটি নেবার ও তার সীলমোহর ভাঙ্গার য়োগ্য, কারণ তুমি বলি হয়েছিলে; আর তোমার রক্ত দিয়ে সমস্ত উপজাতি, ভাষা, সম্প্রদায় ও জাতির মধ্য থেকে ঈশ্বরের উদ্দেশ্যে লোকদের কিনেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা একটা নতুন গান গাইছিলেন, তুমিই ঐ বইটা নিয়ে তার সীলমোহরগুলো খোলবার যোগ্য কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল তুমিই তোমার রক্ত দিয়ে প্রত্যেক বংশ, ভাষা, লোক ও জাতির ভেতর থেকে
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা এক নূতন গীত গান করেন, বলেন, ‘তুমি ঐ পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য; কেননা তুমি হত হইয়াছ, এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা এই নতুন গানটা গাইছিলেন: “তুমিই ঐ বইটা নিয়ে তার সীলমোহরগুলো খুলবার যোগ্য, কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল। তুমিই তোমার রক্ত দিয়ে প্রত্যেক বংশ, ভাষা, দেশ ও জাতির মধ্য থেকে ঈশ্বরের জন্য লোকদের কিনেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা এই নতুন কাওয়ালীটি গাইছিলেন: “তুমিই ঐ কিতাবটা নিয়ে তার সীলমোহরগুলো খুলবার যোগ্য, কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল। তুমিই তোমার রক্ত দিয়ে প্রত্যেক বংশ, ভাষা, দেশ ও জাতির মধ্য থেকে আল্লাহ্র জন্য লোকদের কিনেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা একটি নূতন স্তোত্র গাইছিলেনঃ “এই গ্রন্থ গ্রহণ ও তার মোহর ভাঙ্গার যোগ্যতা তোমারই আছে, কেননা নিহত হয়েছিলে তুমি। নিজ শোণিতের বিনিময়ে তুমি ঈশ্বরের জন্য অর্জন করেছসকল গোষ্ঠী, ভাষা, সমাজ ও জাতির মানুষের মুক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা মেষশাবকের জন্য এক নতুন গীত গাইছিলেন: “তুমি ঐ পুস্তকটি নেবার ও তার সীলমোহর ভাঙ্গার যোগ্য, কারণ তুমি বলি হয়েছিলে; আর তোমার রক্ত দিয়ে সমস্ত উপজাতি, ভাষা, সম্প্রদায় ও জাতির মধ্য থেকে ঈশ্বরের উদ্দেশ্যে লোকদের কিনেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা একটা নতুন গান গাইছিলেন, “তুমিই ঐ বইটা নিয়ে তার সীলমোহরগুলো খোলবার যোগ্য। কারণ তোমাকে মেরে ফেলা হয়েছিল। তুমিই তোমার রক্ত দিয়ে সমস্ত জাতি, ভাষা, লোক ও জাতিকে কিনে নিয়েছ,