Revelation 6:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি দেখলাম, যখন সেই মেষশাবক সেই সাতটি সীলমোহরের মধ্যে প্রথম সীলমোহরটি খুললেন, তখন আমি সেই চার জন প্রাণীর মধ্যে এক জন প্রাণীর মেঘ-গর্জনের মত এই বাণী শুনলাম, এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমি দেখলাম, সেই মেষশাবক সাতটি সিলমোহরের প্রথমটি খুললেন। তারপর আমি শুনলাম, ওই চারজন জীবন্ত প্রাণীর মধ্যে একজন বজ্রগম্ভীর কণ্ঠে ডেকে উঠলেন, “এসো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি দেখিলাম, যখন সেই মেষশাবক সেই সপ্তের মধ্যে প্রথম মুদ্রা খুলিলেন, তখন আমি সেই চারি প্রাণীর মধ্যে এক প্রাণীর মেঘগর্জ্জনের তুল্য এই বাণী শুনিলাম, আইস।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মেষশাবক যখন সেই সাতটির মধ্যে প্রথম সীলমোহরটি ভেঙ্গে খুললেন, তখন আমি সেই চারজন প্রাণীর মধ্যে একজনকে দেখলাম ও তার মেঘ গর্জনের মতো কন্ঠস্বর শুনলাম৷ সে বলল, ‘এস!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই মেষ শিশু যখন ঐ সাতটা সীলমোহরের মধ্য থেকে একটা খুললেন তখন আমি দেখলাম এবং আমি সেই চার জন জীবন্ত প্রাণীর মধ্য থেকে একজনকে মেঘ গর্জনের মত শব্দ করে বলতে শুনলাম, “এস l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি দেখিলাম, যখন সেই মেষশাবক সেই সপ্ত মুদ্রার মধ্যে প্রথম মুদ্রা খুলিলেন, তখন আমি সেই চারি প্রাণীর মধ্যে এক প্রাণীর মেঘগর্জনের তুল্য এই বাণী শুনিলাম, আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেষ-শিশু যখন ঐ সাতটা সীলমোহরের প্রথমটা ভাংছিলেন তখন আমি চেয়ে দেখলাম; আর আমি সেই চারজন জীবন্ত প্রাণীর মধ্যে একজনকে বাজ পড়বার মত আওয়াজে বলতে শুনলাম, “এস।” তখন আমি একটা সাদা ঘোড়া দেখতে পেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেষ-শাবক যখন ঐ সাতটা সীলমোহরের প্রথমটা ভাংছিলেন তখন আমি চেয়ে দেখলাম; আর আমি সেই চারজন প্রাণীর মধ্যে একজনকে বাজ পড়বার মত আওয়াজে বলতে শুনলাম, “এস।” তখন আমি একটা সাদা ঘোড়া দেখতে পেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি মেষশাবককে সাতটি সীলমোহরের একটি খুলতে দেখলাম এবং শুনলাম সেই প্রাণীচতুষ্টয়ের একজন বজ্রকণ্ঠে বলছেন, ‘এস’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেষশাবক যখন সেই সাতটির মধ্যে প্রথম সীলমোহরটি ভেঙ্গে খুললেন, তখন আমি সেই চারজন প্রাণীর মধ্যে একজনকে দেখলাম ও তার মেঘ গর্জনের মতো কন্ঠস্বর শুনলাম৷ সে বলল, “এস!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই মেষ শিশু যখন ঐ সাতটা সীলমোহরের মধ্য থেকে একটা খুললেন তখন আমি দেখলাম এবং আমি সেই চারজন জীবন্ত প্রাণীর মধ্য থেকে এক জনকে মেঘ গর্জনের মত শব্দ করে বলতে শুনলাম, “এস।”