Revelation 6:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি দেখলাম, তিনি যখন ষষ্ঠ সীলমোহরটি খুললেন, তখন মহা ভূমিকমপ হল; এবং সূর্য চটের মত কালো রংয়ের ও পূর্ণচন্দ্র রক্তের মত হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমি দেখলাম, তিনি ষষ্ঠ সিলমোহরটি খুললেন। তখন এক মহা ভূমিকম্প হল। সূর্য ছাগলের লোমে বোনা কম্বলের মতো কালো রংয়ের আর সম্পূর্ণ চাঁদ রক্তের মতো লাল রংয়ে রূপান্তরিত হল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি দেখিলাম, তিনি যখন ষষ্ঠ মুদ্রা খুলিলেন, তখন মহাভূমিকম্প হইল; এবং সূর্য্য লোমজাত কম্বলের ন্যায় কৃষ্ণবর্ণ ও পূর্ণচন্দ্র রক্তের ন্যায় হইল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমি যা দেখলাম, তিনি ষষ্ঠ সীলমোহরটি ভাঙ্গলেন৷ তখন ভীষণ ভূমিকম্প হল৷ সূর্য় কালো শোকবস্ত্রের মত হয়ে গেল, চাঁদ রক্তের মতো লাল হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর আমি দেখলাম, মেষ শিশু যখন ষষ্ঠ সীলমোহর খুললেন, তখন ভীষণ ভূমিকম্প হল l সূর্য্য একেবারে কম্বলের মত কালো হয়ে গেল এবং পুরো চাঁদটাই রক্তের মত লাল হয়ে উঠল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি দেখিলাম, তিনি যখন ষষ্ঠ মুদ্রা খুলিলেন, তখন মহা ভূমিকম্প হইল; এবং সূর্য লোমজাত কম্বলের ন্যায় কৃষ্ণবর্ণ ও পূর্ণচন্দ্র রক্তের ন্যায় হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি দেখলাম, তিনি যখন ষষ্ঠ সীলমোহর ভাংলেন তখন ভীষণ ভূমিকম্প হল। সূর্য একেবারে কালো হয়ে গেল আর গোটা চাঁদটাই রক্তের মত লাল হয়ে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি দেখলাম, তিনি যখন ষষ্ঠ সীলমোহর ভাংলেন তখন ভীষণ ভূমিকমপ হল। সূর্য একেবারে কালো হয়ে গেল আর গোটা চাঁদটাই রক্তের মত লাল হয়ে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি দেখলাম, তিনি যখন ষষ্ঠ সীলমোহর খুললেন তখন মহাভূমিকম্প হল। সূর্য কালো কম্বলের মত এবং পূর্ণচন্দ্র রক্তের মত হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি যা দেখলাম, তিনি ষষ্ঠ সীলমোহরটি ভাঙ্গলেন৷ তখন ভীষণ ভূমিকম্প হল৷ সূর্য কালো শোকবস্ত্রের মত হয়ে গেল আর চাঁদ রক্তের মতো লাল হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি দেখলাম, মেষ শিশু যখন ষষ্ঠ সীলমোহর খুললেন, তখন ভীষণ ভূমিকম্প হল। সূর্য্য একেবারে চট বস্ত্রের মত কালো হয়ে গেল এবং পুরো চাঁদটাই রক্তের মত লাল হয়ে উঠল।