Revelation 6:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ডুমুর গাছে প্রবল বায়ু বইলে ডুমুর যেমন অসময়ে পড়ে যায়, তেমনি আসমানের তারাগুলো দুনিয়ার উপর খসে পড়লো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ঠিক যেভাবে প্রবল বাতাসে আন্দোলিত ডুমুর গাছ থেকে কাঁচা ডুমুর ঝরে পড়ে সেভাবে আকাশের তারা সকল পৃথিবীতে ঝরে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ডুমুরগাছ প্রবল বায়ুতে দোলায়িত হইয়া যেমন আপনার অপক্ব ফল ফেলিয়া দেয়, তেমনি আকাশমণ্ডলস্থ তারা সকল পৃথিবীতে পতিত হইল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রবল বাতাসে নড়ে গাছ থেকে য়েমন কাঁচা ডুমুর পড়ে যায়, তেমনি আকাশ থেকে নক্ষত্ররা পৃথিবীতে খসে পড়তে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
জোরে হাওয়া দিলে যেমন ডুমুরগাছ থেকে ডুমুর অসময়ে পড়ে যায়, তেমনি করে আকাশের তারাগুলো পৃথিবীর ওপর খসে পড়ল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ডুমুরগাছ প্রবল বায়ুতে দোলায়িত হইয়া যেমন আপনার অপক্ব ফল ফেলিয়া দেয়, তেমনি আকাশমণ্ডলস্থ তারা সকল পৃথিবীতে পতিত হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জোর বাতাস বইলে যেমন ডুমুর গাছ থেকে ডুমুর অসময়ে পড়ে যায় ঠিক তেমনি করে আকাশের তারাগুলো পৃথিবীর উপর খসে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জোর বাতাস বইলে যেমন ডুমুর গাছ থেকে ডুমুর অসময়ে পড়ে যায় ঠিক তেমনি করে আসমানের তারাগুলো দুনিয়ার উপর খসে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রচণ্ড ঝড়ে আন্দোলিত ডুমুর গাছের কাঁচা ফল যেমন ঝরে পড়ে তেমনি আকাশের নক্ষত্ররাজি পৃথিবীতে পতিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রবল বাতাসে নড়ে গাছ থেকে যেমন কাঁচা ডুমুর পড়ে যায়, তেমনি আকাশ থেকে নক্ষত্ররা পৃথিবীতে খসে পড়তে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জোরে হাওয়া দিলে যেমন ডুমুরগাছ থেকে ডুমুর অদিনের পড়ে যায়, তেমনি করে আকাশের তারাগুলো পৃথিবীর ওপর খসে পড়ল।