Revelation 6:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আসমান গুটানো পুস্তকের মত অপসারিত হল এবং সমস্ত পর্বত ও সমস্ত দ্বীপ স্থানচ্যুত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেভাবে পুঁথিকে গুটিয়ে ফেলা হয় সেভাবে আকাশমণ্ডল দৃষ্টিপথ থেকে দূরে সরে গেল এবং সমস্ত পর্বত ও দ্বীপ নিজের নিজের স্থান থেকে উপড়ে ফেলা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আকাশমণ্ডল সঙ্কুচ্যমান পুস্তকের ন্যায় অপসারিত হইল, এবং সমস্ত পর্ব্বত ও দ্বীপ স্ব স্ব স্থান হইতে চালিত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
গোটানো পুস্তকের মতো আকাশমণ্ডল অদৃশ্য হল৷ সমস্ত পাহাড় ও দ্বীপকে ঠেলে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
গুটিয়ে রাখা বই এর মত আকাশ সরে গেল l প্রত্যেকটা পর্বত ও দ্বীপ নিজ নিজ জায়গা থেকে সরে গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আকাশমণ্ডল সঙ্কুচিত পুস্তকের ন্যায় অপসারিত হইল, এবং সমস্ত পর্বত ও দ্বীপ স্ব স্ব স্থান হইতে চালিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গুটিয়ে রাখা কাগজের মতই আকাশ গুটিয়ে গেল; আর প্রত্যেকটা পাহাড় ও দ্বীপ নিজের নিজের জায়গা থেকে সরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুটিয়ে রাখা কাগজের মতই আসমান গুটিয়ে গেল; আর প্রত্যেকটা পাহাড় ও দ্বীপ নিজের নিজের জায়গা থেকে সরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গোটানো পাণ্ডুলিপির মত আকাশমণ্ডল হল অপসৃত। প্রত্যেকটি পর্বত ও দ্বীপ হল স্থানচ্যুত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গোটানো পুস্তকের মতো আকাশমণ্ডল অদৃশ্য হল৷ সমস্ত পাহাড় ও দ্বীপকে ঠেলে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গুটিয়ে রাখা বই এর মত আকাশ সরে গেল। প্রত্যেকটি পর্বত ও দ্বীপ নিজ নিজ জায়গা থেকে সরে গেল।