Revelation 6:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়ার বাদশাহ্রা, সম্ভ্রান্ত লোকেরা, সহস্রপতিরা, ধনবানেরা, বিক্রমশালীরা এবং সমস্ত গোলাম ও স্বাধীন লোকেরা গুহা ও পর্বতের শৈলে গিয়ে লুকাল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন পৃথিবীর সব রাজা, রাজপুত্র ও রাজকন্যা, সৈন্যাধ্যক্ষ, ধনী, পরাক্রমী, এবং সকলে, ক্রীতদাস ও সব স্বাধীন মানুষ বিভিন্ন গুহায় ও পর্বতশিলায় নিজেদের লুকিয়ে রাখল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবীর রাজারা ও মহতেরা ও সহস্রপতিগণ ও ধনবানেরা ও বিক্রমিবর্গ এবং সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে ও পর্ব্বতীয় শৈলে আপনাদিগকে লুকাইল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৃথিবীর রাজাগণ, সমস্ত অধিপতি, সেনাবাহিনীর অধিনায়করা, ধনবানেরা, শক্তিশালী লোকরা ও পৃথিবীর সব স্বাধীন লোক এবং সমস্ত দাস গুহার মধ্যেও পাহাড়গুলির পাথরের মধ্যে নিজেদের লুকালো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পৃথিবীর সব রাজা ও প্রধানলোক, সেনাপতি, ধনী, শক্তিশালী লোক এবং প্রত্যেকটি দাস ও স্বাধীন লোক পাহাড়ের গুহায় এবং পর্বতের পাথরের আড়ালে লুকিয়ে পড়ল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবীর রাজারা ও মহতেরা ও সহস্রপতিগণ ও ধনবানেরা ও বিক্রমীবর্গ এবং সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে ও পর্বতীয় শৈলে লুকাইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর সমস্ত রাজা ও প্রধান লোক, সেনাপতি, ধনী ও শক্তিশালী লোক এবং প্রত্যেক দাস ও স্বাধীন লোক পাহাড়ের গুহায় গুহায় এবং পাথরের আড়ালে আড়ালে নিজেদের লুকিয়ে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার সমস্ত বাদশাহ্ ও প্রধান লোক, সেনাপতি, ধনী ও শক্তিশালী লোক এবং প্রত্যেক গোলাম ও স্বাধীন লোক পাহাড়ের গুহায় গুহায় এবং পাথরের আড়ালে আড়ালে নিজেদের লুকিয়ে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীরর নৃপতিবৃন্দ, অভিজাতকুল, সেনানায়ক, ধনী, বীর, দাস ও স্বাধীন নির্বিশেষে সকলেই গুহায় ও পাহাড়ের আড়ালে লুকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর রাজাগণ, সমস্ত অধিপতি, সেনাবাহিনীর অধিনায়করা, ধনবানরা, শক্তিশালী লোকরা ও পৃথিবীর সব স্বাধীন লোক এবং সমস্ত দাস গুহার মধ্যেও পাহাড়গুলির পাথরের মধ্যে নিজেদের লুকিয়ে রাখলো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর সব রাজা ও প্রধানলোক, সেনাপতি, ধনী, শক্তিশালী লোক এবং প্রত্যেকটি দাস ও স্বাধীন লোক পাহাড়ের গুহায় এবং পর্বতের পাথরের আড়ালে লুকিয়ে পড়ল।