Revelation 6:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পর্বত ও শৈলগুলোকে বলতে লাগল, আমাদের উপরে পড়, যিনি সিংহাসনে বসে আছেন, তাঁর সম্মুখ থেকে এবং মেষশাবকের গজব থেকে আমাদের লুকিয়ে রাখ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পর্বতসকল ও মহাশিলাকে ডেকে বলতে লাগল, “আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর সামনে থেকে ও মেষশাবকের কোপ থেকে আমাদের লুকিয়ে রাখো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পর্ব্বত ও শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাঁহার সম্মুখ হইতে এবং মেষশাবকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাইয়া রাখ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা পর্বত এবং পাহাড়গুলোকে বলতে লাগল, ‘আমাদের ওপরে চেপে বসো এবং যিনি সিংহাসনে বসে আছেন তাঁর কাছ থেকে এবং মেষশাবকের ক্রোধের হাত থেকে আমাদের লুকাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা পর্বত ও পাথরগুলিকে বলল,” আমাদের ওপরে পড়! যিনি সেই সিংহাসনে বসে আছেন তাঁর মুখের সামনে থেকে এবং মেষ শিশুর রাগ থেকে আমাদের লুকিয়ে রাখ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পর্বত ও শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাঁহার সম্মুখ হইতে এবং মেষশাবকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাইয়া রাখ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা পাহাড় ও পাথরগুলোকে বলল, “আমাদের উপরে পড় এবং যিনি সেই সিংহাসনে বসে আছেন তাঁর মুখের সামনে থেকে এবং মেষ-শিশুর ক্রোধ থেকে আমাদের লুকিয়ে রাখ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা পাহাড় ও পাথরগুলোকে বলল, “আমাদের উপরে পড় এবং যিনি সেই সিংহাসনে বসে আছেন তাঁর মুখের সামনে থেকে এবং মেষ-শাবকের গজব থেকে আমাদের লুকিয়ে রাখ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা পর্বত গিরিশ্রেণীকে ডেকে বলতে লাগল, ‘তোমরা আমাদের উপরে চেপে পড়, যিনি সিংহাসনে আসীন তাঁর সম্মুখ থেকে এবং মেষশাবকের রোষ থেকে আমাদের লুকিযে রাখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা পর্বত এবং পাহাড়গুলোকে বলতে লাগল, “আমাদের ওপরে চেপে বসো এবং যিনি সিংহাসনে বসে আছেন তাঁর কাছ থেকে এবং মেষশাবকের ক্রোধের হাত থেকে আমাদের লুকিয়ে রাখো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা পর্বত ও পাথরগুলিকে বলল, আমাদের ওপরে পড়! যিনি সেই সিংহাসনে বসে আছেন তাঁর মুখের সামনে থেকে এবং মেষশিশুর রাগ থেকে আমাদের লুকিয়ে রাখ;