Revelation 6:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি সাদা রংয়ের ঘোড়া এবং তার উপরে যিনি বসে আছেন, তিনি ধনুকধারী ও তাঁকে একটি মুকুট দেওয়া হল; এবং তিনি জয় করতে করতে ও জয় করার জন্য বের হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে এক সাদা রংয়ের ঘোড়া! এর আরোহীর হাতে ধনুক, আর তাঁকে একটি মুকুট দেওয়া হল, আর তিনি বিজয়ীর মতো জয়লাভ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দৃষ্টি করিলাম, আর দেখ, এক শুক্লবর্ণ অশ্ব, এবং তাহার উপরে যিনি বসিয়া আছেন, তিনি ধনুর্ধারী, ও তাঁহাকে এক মুকুট দত্ত হইল; এবং তিনি জয় করিতে করিতে ও জয় করিবার জন্য বাহির হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর আমি দেখলাম, আমার সামনে একটি সাদা রঙের ঘোড়া৷ তার ওপর যিনি বসে আছেন তাঁর হাতে একটি ধনুক ছিল৷ তাঁকে একটা মুকুট পরিয়ে দেওয়া হলে তিনি যুদ্ধ জয় করতে বিজেতার মত বাইরে এলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি একটা সাদা ঘোড়া দেখতে পেলাম l যিনি তার ওপরে বসে ছিলেন তাঁর হাতে একটা ধনুক ছিল l তাঁকে একটা মুকুট দেওয়া হয়েছিল l তিনি জয়ীর মত বের হয়ে জয় করতে করতে চললেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, এক শুক্লবর্ণ অশ্ব, এবং তাহার উপরে যিনি বসিয়া আছেন, তিনি ধনুর্ধারী, ও তাঁহাকে এক মুকুট দত্ত হইল; এবং তিনি জয় করিতে করিতে ও জয় করিবার জন্য বাহির হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি তার উপরে বসে ছিলেন তাঁর হাতে একটা ধনুক ছিল। তাঁকে একটা মুকুট দেওয়া হল আর তিনি জয়ীর মত বের হয়ে জয় করতে করতে চললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি তার উপরে বসে ছিলেন তাঁর হাতে একটা ধনুক ছিল। তাঁকে একটা তাজ দেওয়া হল আর তিনি জয়ীর মত বের হয়ে জয় করতে করতে চললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন দেখলাম, একটি শ্বেত অশ্ব, তার পৃষ্ঠে উপবিষ্ট ধনুর্ধারী এক ব্যক্তি। তাকে একটি মুকুট দেওয়অ হল। সে বিজয়ীর মত জয়যাত্রায় বেরিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি দেখলাম, আমার সামনে একটি সাদা রঙের ঘোড়া৷ তার ওপর যিনি বসে আছেন তাঁর হাতে একটি ধনুক ছিল৷ তাঁকে একটা মুকুট পরিয়ে দেওয়া হলে তিনি যুদ্ধ জয় করতে বিজেতার মত বাইরে এলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি একটা সাদা ঘোড়া দেখতে পেলাম। যিনি তার ওপরে বসে ছিলেন তাঁর হাতে একটা ধনুক ছিল। তাঁকে একটা মুকুট দেওয়া হয়েছিল। তিনি জয়ীর মত বের হয়ে জয় করতে করতে চললেন।