Revelation 6:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আর একটি ঘোড়া বের হল, সেটি লাল রংয়ের এবং যে তার উপরে বসে আছে, তাকে ক্ষমতা দেওয়া হল, যেন সে দুনিয়া থেকে শান্তি অপহরণ করে, আর যেন মানুষেরা পরস্পরকে হত্যা করে; এবং একটি বড় তলোয়ার তাকে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আগুনের মতো লাল রংয়ের দ্বিতীয় একটি ঘোড়া বের হয়ে এল। এর আরোহীকে পৃথিবীর শান্তি হরণ করার ও মানুষের মধ্যে একে অপরকে হত্যা করে ক্ষমতা দেওয়া হল। তাকে দেওয়া হল লম্বা এক তরোয়াল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আর একটী অশ্ব বাহির হইল, সেটী লোহিতবর্ণ, এবং যে তাহার উপরে বসিয়া আছে, তাহাকে ক্ষমতা দত্ত হইল, যেন সে পৃথিবী হইতে শান্তি অপহরণ করে, আর যেন মনুষ্যেরা পরস্পরকে বধ করে; এবং একখান বৃহৎ খড়গ তাহাকে দত্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন আর একটি আগুনের মতো লাল রঙের ঘোড়া বের হয়ে এল৷ সেই ঘোড়াটির ওপর য়ে বসে আছে তাকে পৃথিবী থেকে শাস্তি কেড়ে নেবার ক্ষমতা দেওয়া হল; আর দেওয়া হল সেই ক্ষমতা, যার বলে মানুষ পরস্পরকে বধ করবে৷ তাকে একটা বড় তরবারি দেওয়া হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর আগুনের মত লাল অপর একটা ঘোড়া বের হয়ে এল l যিনি তার ওপরে বসে ছিলেন, তাঁকে পৃথিবী থেকে শান্তি তুলে নেওয়ার ক্ষমতা দেওয়া হল যাতে লোকে একে অপরকে মেরে ফেলে l তাঁকে একটা বড় তরোয়াল দেওয়া হয়েছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আর একটি অশ্ব বাহির হইল, সেটি লোহিতবর্ণ, এবং যে তাহার উপরে বসিয়া আছে, তাহাকে ক্ষমতা দত্ত হইল, যেন সে পৃথিবী হইতে শান্তি অপহরণ করে, আর যেন মনুষ্যেরা পরস্পরকে বধ করে; এবং একখানি বৃহৎ খড়্‌গ তাহাকে দত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আগুনের মত লাল অন্য একটা ঘোড়া বের হয়ে আসল। যিনি সেই ঘোড়ার উপর বসে ছিলেন তাঁকে পৃথিবী থেকে শান্তি তুলে নেবার ক্ষমতা দেওয়া হল, যাতে লোকে একে অন্যকে মেরে ফেলে। তাঁকে একটা বড় তলোয়ারও দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আগুনের মত লাল অন্য একটা ঘোড়া বের হয়ে আসল। যিনি সেই ঘোড়ার উপর বসে ছিলেন তাঁকে দুনিয়া থেকে শান্তি তুলে নেবার ক্ষমতা দেওয়া হল, যাতে লোকে একে অন্যকে হত্যা করে। তাঁকে একটা বড় তলোয়ারও দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আর একটি অশ্ব বেরিয়ে এল, এটির বর্ণ লাল। এর আরোহীকে পৃথিবী থেকে শান্তি হরণ করার ও মানব সন্তানদের মধ্যে পরস্পরকে হত্যা করার প্ররোচনা দেওয়অর ক্ষমতা দেওয়া হল, বিরাট এক তরবারিও তাকে দেওয়অ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আর একটি আগুনের মতো লাল রঙের ঘোড়া বার হয়ে এল৷ সেই ঘোড়াটির ওপর যে বসে আছে তাকে পৃথিবী থেকে শাস্তি কেড়ে নেবার ক্ষমতা দেওয়া হল; আর দেওয়া হল সেই ক্ষমতা, যার বলে মানুষ পরস্পরকে বধ করবে৷ তাকে একটা বড় তরবারি দেওয়া হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আগুনের মত লাল অপর একটা ঘোড়া বের হয়ে এল। যিনি তার ওপরে বসে ছিলেন, তাঁকে পৃথিবী থেকে শান্তি তুলে নেওয়ার ক্ষমতা দেওয়া হল যাতে লোকে একে অপরকে মেরে ফেলে। তাঁকে একটা বড় তরোয়াল দেওয়া হয়েছিল।