Revelation 6:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি যখন তৃতীয় সীলমোহরটি খুললেন, তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনলাম, এসো। পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি কালো রংয়ের ঘোড়া এবং যে তার উপরে বসে আছে, তার হাতে একটি দাঁড়িপাল্লা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মেষশাবক যখন তৃতীয় সিলমোহরটি খুললেন, আমি তৃতীয় জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, “এসো!” আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে এক কালো রংয়ের ঘোড়া। এর আরোহীর হাতে একটি দাঁড়িপাল্লা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি যখন তৃতীয় মুদ্রা খুলিলেন, তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনিলাম, আইস। পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখ, এক কৃষ্ণবর্ণ অশ্ব, এবং যে তাহার উপরে বসিয়া আছে, তাহার হস্তে এক তুলাদণ্ড।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মেষশাবক যখন তৃতীয় সীলমোহরটি ভাঙ্গলেন, আমি শুনলাম, সেই প্রাণীদের মধ্যে তৃতীয় জন বললেন, ‘এস!’ পরে আমি দেখলাম, একটা কালো ঘোড়া আমার সামনে দাঁড়িয়ে, তার ওপর য়ে বসে আছে, তার হাতে একটা দাঁড়িপাল্লা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মেষ শিশু যখন তৃতীয় সীলমোহর খুললেন তখন আমি তৃতীয় জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, “এস!” আমি একটা কালো ঘোড়া দেখতে পেলাম l যিনি সেই ঘোড়াটার ওপরে বসেছিলেন তাঁর হাতে একটা দাঁড়িপাল্লা ছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি যখন তৃতীয় মুদ্রা খুলিলেন, তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনিলাম, আইস। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, এক কৃষ্ণবর্ণ অশ্ব, এবং যে তাহার উপরে বসিয়া আছে, তাহার হস্তে এক তুলাদণ্ড।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেষ-শিশু যখন তৃতীয় সীলমোহর ভাংলেন তখন আমি তৃতীয় জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, “এস।” তারপর আমি একটা কালো ঘোড়া দেখতে পেলাম। যিনি সেই ঘোড়াটার উপরে বসে ছিলেন তাঁর হাতে একটা দাঁড়িপাল্লা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেষ-শাবক যখন তৃতীয় সীলমোহর ভাংলেন তখন আমি তৃতীয় প্রাণীকে বলতে শুনলাম, “এস।” তারপর আমি একটা কালো ঘোড়া দেখতে পেলাম। যিনি সেই ঘোড়াটার উপরে বসে ছিলেন তাঁর হাতে একটা দাঁড়িপাল্লা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তিনি তৃতীয় সীলমোহর কুললেন, আর আমি শুনলাম তৃতীয় প্রামী বললেন, ‘এস’। আমি তখন দেখলাম একটি কৃষ্ণকায় অশ্ব বেরিয়ে এল। তার আরোহীর হাতে রয়েছে একটি তুলাদণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেষশাবক যখন তৃতীয় সীলমোহরটি ভাঙ্গলেন, আমি শুনলাম, সেই প্রাণীদের মধ্যে তৃতীয় জন বললেন, “এস!” পরে আমি দেখলাম, একটা কালো ঘোড়া আমার সামনে দাঁড়িয়ে, তার ওপর যে বসে আছে, তার হাতে একটা দাঁড়িপাল্লা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মেষ শিশু যখন তৃতীয় সীলমোহর খুললেন তখন আমি তৃতীয় জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম, “এস!” আমি একটা কালো ঘোড়া দেখতে পেলাম। যিনি সেই ঘোড়াটার ওপরে বসেছিলেন তাঁর হাতে একটা দাঁড়িপাল্লা ছিল।