Revelation 6:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি ফ্যাকাশে রংয়ের ঘোড়া এবং যে তার উপরে বসে আছে, তার নাম মৃত্যু এবং পাতাল তার পিছনে চলেছে; আর তাদের দুনিয়ার চতুর্থ অংশের উপরে কর্তৃত্ব দেওয়া হল, যেন তারা তরবারি, দুর্ভিক্ষ, মহামারী ও বন্য পশু দ্বারা হত্যা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাকিয়ে দেখলাম আর আমার সামনে এক পাণ্ডুর রংয়ের ঘোড়া! এর আরোহীর নাম মৃত্যু, পাতাল ঘনিষ্ঠভাবে তাকে অনুসরণ করছে। তাদের ক্ষমতা দেওয়া হল যেন তারা তরোয়াল, দুর্ভিক্ষ ও মহামারি এবং পৃথিবীর বন্য জন্তুদের দ্বারা পৃথিবীর এক-চতুর্থাংশ প্রাণীকে হত্যা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখ, এক পাণ্ডুবর্ণ অশ্ব, এবং যে তাহার উপরে বসিয়া আছে, তাহার নাম মৃত্যু, এবং পাতাল তাহার অনুগমন করিতেছে; আর তাহাদিগকে পৃথিবীর চতুর্থ অংশের উপরে কর্ত্তৃত্ব দত্ত হইল, যেন তাহারা তরবারি, দুর্ভিক্ষ, মারী ও বনপশু দ্বারা বধ করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আমি দেখলাম, একটা পাণ্ডুবর্ণ ঘোড়া আমার সামনে, তার ওপর য়ে বসে আছে তার নাম ‘মৃত্যু’৷ আর পাতাল তার ঠিক পেছনেই আছে৷ তাকে পৃথিবীর এক চতুর্থাংশ লোকের ওপরে কর্তৃত্ত্ব করবার ক্ষমতা দেওয়া হল, য়েন সে যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী ও হিংস্র পশুদের দিয়ে সকলকে বধ করতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর আমি একটা ফ্যাকাসে রং এর ঘোড়া দেখতে পেলাম l যিনি সেই ঘোড়ার ওপরে বসে ছিলেন তাঁর নাম মৃত্যু এবং যমালয় তার পেছনে পেছনে চলছিল l পৃথিবীর চার ভাগের এক ভাগের ওপরে তাদের ক্ষমতা দেওয়া হল, যেন তারা তরোয়াল দুর্ভিক্ষ, অসুখ ও পৃথিবীর বুনোপশু দিয়ে লোকদের মেরে ফেলে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, এক পাণ্ডুবর্ণ অশ্ব, এবং যে তাহার উপরে বসিয়া আছে, তাহার নাম মৃত্যু, এবং পাতাল তাহার অনুগমন করিতেছে; আর তাহাদিগকে পৃথিবীর চতুর্থ অংশের উপরে কর্তৃত্ব দত্ত হইল, যেন তাহারা তরবারি, দুর্ভিক্ষ, মহামারী ও বনপশু দ্বারা বধ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি একটা ফ্যাকাশে রংয়ের ঘোড়া দেখতে পেলাম। যিনি সেই ঘোড়ার উপরে বসে ছিলেন তাঁর নাম মৃত্যু; আর মৃতস্থানটি ঠিক তাঁর পিছনে পিছনে চলছিল। পৃথিবীর চার ভাগের এক ভাগের উপরে তাঁদের ক্ষমতা দেওয়া হল, যেন তাঁরা ছোরা, দুর্ভিক্ষ, মৃত্যু ও পৃথিবীর বুনো জন্তু দিয়ে লোকদের মেরে ফেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি একটা ফ্যাকাশে রংয়ের ঘোড়া দেখতে পেলাম। যিনি সেই ঘোড়ার উপরে বসে ছিলেন তাঁর নাম মৃত্যু; আর কবরটি ঠিক তাঁর পিছনে পিছনে চলছিল। দুনিয়ার চার ভাগের এক ভাগের উপরে তাঁদের ক্ষমতা দেওয়া হল, যেন তাঁরা তলোয়ার, দুর্ভিক্ষ, মৃত্যু ও দুনিয়ার বুনো জন্তু দিয়ে লোকদের হত্যা করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চেয়ে দেখলাম, পাণ্ডুরবর্ণ একটি অশ্ব, তার আরোহীর নাম ‘মৃত্যু’। পাতাল তাকে আনুসরণ করছিল। পৃথিবীর এক চতুর্থাংশের উপরে তাদের কর্তৃত্ব দেওয়া হল যেন যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী এবং পৃথিবীর বন্য জন্তুদের দ্বারা তারা লোকক্ষয় করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আমি দেখলাম, একটা পাণ্ডুবর্ণ ঘোড়া আমার সামনে৷ তার ওপর যে বসে আছে তার নাম “মৃত্যু” আর পাতাল তার ঠিক পেছনেই আছে৷ তাকে পৃথিবীর এক চতুর্থাংশ লোকের ওপরে কর্তৃত্ত্ব করবার ক্ষমতা দেওয়া হল, যেন সে যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী ও হিংস্র পশুদের দিয়ে সকলকে বধ করতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি একটা ফ্যাকাসে রং এর ঘোড়া দেখতে পেলাম। যিনি সেই ঘোড়ার ওপরে বসে ছিলেন তাঁর নাম মৃত্যু এবং নরক তার পেছনে পেছনে চলছিল। পৃথিবীর চার ভাগের এক ভাগের ওপরে তাদের ক্ষমতা দেওয়া হল, যেন তারা তরোয়াল দূর্ভিক্ষ, অসুখ ও পৃথিবীর বুনোপশু দিয়ে লোকদের মেরে ফেলে।